ইব্রাহিমোভিচকে ছাড়াই স্প্যানিস জায়ান্ট বার্সেলোনাকে হারিয়ে দিল ফরাসি জায়ান্ট পিএসজি (প্যারিস সেইন্ট জার্মেই)। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল স্প্যানিস জায়ান্ট বার্সেলোনা। তাদের প্রতিপক্ষ হিসেবে মাঠে নেমেছিল স্বাগতিক প্যারিস সেইন্ট জার্মেইন। ৬৩ শতাংশ বল নিজেদের কাছে রেখেও কাতালানরা ৩-২ গোলে হেরেছে।

মেসি নেইমার অবশ্য জ্বলে উঠেছিলেন। কিন্তু রক্ষাটা হয়নি। মঙ্গলবার পার্ক দ্যা প্রিন্সেসে তারা বার্সাকে হারিয়েছে পেয়েছে ৩-২ ব্যবধানে।

প্রথমে এগিয়ে যায় পিএসজি। ডেভিড লুইসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে মেসির গোলে পরের মিনিটেই সমতায় ফিরে লুইস এনরিকের শিষ্যরা। ইনিয়েস্তার পাস থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর মেসি। ম্যাচের ২৬ মিনিটে কর্নার থেকে মার্কো ভেরাত্তি হেডে গোলে করে আবারও এগিয়ে নেন পিএসজিকে (২-১)।

দ্বিতীয়ার্ধে খেলায় ফিরতে বারবার আক্রমণ চালায় মেসি-নেইমাররা। কিন্তু সেই প্রচেষ্টা পূরণের আগেই আরও একবার তাদের জাল কাঁপান মাতুইদি। ম্যাচের ৫৪ মিনিটে মাতুরইদির লক্ষ্যভেদে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় লরেন্ত ব্লাঁর দল।

দুই মিনিট বার্সাকে আশা দেখান নেইমার। দানি আলবেজের বাড়ানো বলে শট নিয়ে প্রতিপক্ষের জাল কাঁপান তিনি। তবে ম্যাচের বাকিটা সময় কোন গোল হয়নি। ফলে ৩-২ ব্যবধানের হারের স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে মেসি-নেইমারকে।

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি ও এএস রোমার মধ্যেকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। আর চেলসি ১-০ গোলের জয় পেয়েছে স্পোর্টিং ক্লাবকে।

এসএমএ