বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন সাবেক শীর্ষ বাছাই রজার ফেদেরার।
শুক্রবার তৃতীয় রাউন্ডের লড়াইয়ে ৬-৪, ৭-৬ (৭-৫), ৪-৬, ৭-৬ (৭-৫) সেটে র্যাংকিং-এ ৪৬তম স্থানে থাকা ইতালির আন্দ্রেস সেপ্পির কাছে হেরেছেন দ্বিতীয় বাছাই ফেদেরার।
ম্যাচের প্রথম সেটেই ফেদেরারকে অশনি সংকেত দিয়েছিলেন সেপ্পি। মাত্র ৩৫ মিনিটে ৬-৪ গেমে প্রথম সেট জিতে নেন সেপ্পি।
দ্বিতীয় সেটেও অপ্রতিরোধ্য ছিলেন তিনি। টাইব্রেকারে গড়ানো সেটটি ৭-৬ (৭/৫) গেমে জিতে চারবারের চ্যাম্পিয়ন ফেদেরারকে আরো পিছিয়ে দেন সেপ্পি।
তবে তৃতীয় সেটে ঘুরে দাঁড়ান ১৭টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী ফেদেরার। ৩৪ মিনিটের লড়াইয়ে ৬-৪ গেমে সেটটি জিতে নেন তিনি।
কিন্তু টাইব্রেকারে গড়ানো চতুর্থ সেটটিতে ৭-৬ (৭/৫) গেমে হেরে যাওয়ায় টুর্নামেন্ট থেকে বিদায় নেন সুইজারল্যান্ডের তারকা ফেদেরার।
জেডআই





