স্কটল্যান্ডের গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে ছেলেদের ১০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারের হিট থেকেই বিদায় নিয়েছেন বাংলাদেশের সাতারু মাহফিজুর রহমান। সব মিলিয়ে ৬৬ জনের মধ্যে ২৮ তম হয়েছেন তিনি।

শনিবার ১০০ মিটার ফ্রিস্টাইলে ৬ নম্বর হিটে চতুর্থ হতে মাহফিজুর সময় নেন ৫২.৯৭ সেকেন্ড। সেমি-ফাইনালে যে ১৬ জন জায়গা করে নেন, তাদের মধ্যে সবশেষ জনের (১৬তম) টাইমিং ৫০.৮৪ সেকেন্ড।  

আগামী সোমবার ৫০ মিটার ফ্রিস্টাইলের হিটে অংশ নেবেন মাহফিজুর।

এর আগে মেয়েদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে হিট থেকেই বাদ পড়েন মাহফুজা খাতুন। সব মিলিয়ে হিটে ৩৫ জনের মধ্যে ২৬তম হন তিনি।

আগামী রোববার ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক সাঁতারে অংশ নেবেন মাহফুজা।

ঢাকা, ২৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই