ব্যর্থতার বৃত্ত থেকে যেন বের হতে পারছেন না ভারতের অধিনায়ক বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে তার ব্যাট কথা বলছে না। অথচ কিছুদিন আগে ইংল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে রানের বন্যা বয়ে দেন ভারত অধিনায়ক।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে দুই ইনিংসে করেন ১৩ রান। শূন্য রানেও আউট হন একবার।বাঙ্গালোরে দ্বিতীয় টেস্টেও ব্যর্থ বিরাট কোহলি। প্রথম ইনিংসে করেন ১২ রান।দ্বিতীয় ইনিংসে অজি পেসার জশুয়া হ্যাজলউডের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন কোহলি। ভারতের ইনিংসের ৩৪তম ওভারের দ্বিতীয় বলে আউট হন কোহলি।হ্যাজলউডের বলটি কোহলির ব্যাট মিস করে প্যাডে আঘাত হানে। অস্ট্রেলিয়ার ফিল্ডারদের জোরালে আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার নাইজে লং। তবে আম্পায়ারের সেই সিদ্ধান্ত পছন্দ হয়নি কোহলির।রিভিউ নেন ভারত অধিনায়ক। তবে রিভিউ নিয়ে ব্যর্থ হন এ ডান-হাতি ব্যাটসম্যান। টিভি আম্পায়ার নাইজে লংয়ের সিদ্ধান্ত বহাল রাখেন। শেষ পর্যন্ত ১৫ রানেই প্যাভিলিয়নে ফিরতে হয় কোহলিকে।
নাজিব





