ইউএস ওপেন থেকে বিদায় নিলেন সাবেক বিশ্ব সেরা তারকা রাফায়েল নাদাল। ইতালির ফ্যাবিও ফোগনিনির কাছে ৩-২ সেটে হেরে বিদায় নিয়েছেন তিনি।
দারুণ এক লড়াইয়ের মাধ্যমে ৩-৬, ৪-৬, ৬-৪, ৬-৩, ৬-৪ গেমে নাদালকে পরাজিত করে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন ফোগনিনি।
গত ১০ বছরে স্প্যানিশ তারকার নিউইয়র্ক থেকেই এটাই সবচেয়ে কম সময়ে বিদায়ের রেকর্ড।
জেডআই





