২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এই প্রথম ভারত সফর করছে বাংলাদেশ। ৯ ফেব্রুয়ারি সিরিজের একমাত্র টেস্টের আগে ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। হায়দরাবাদের জিমখানা গ্রাউন্ডে হচ্ছে দুদিনের এই প্রস্তুতি ম্যাচ। দুদিনের ম্যাচে দুটি দলই একদিন করে ব্যাটিংয়ের সুযোগ পাবে।

বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ের উদ্বোধন করেন ইমরুল কায়েস ও তামিম ইকবাল। তবে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ২২ রানে ইমরুল কায়েসের উইকেট হারায় সফরকারীরা। মিলিন্দের বলে হার্দিক পান্ডিয়াকে ক্যাচ দেন ইমরুল। ১২ বলে ৪ রান করেন টাইগার ওপেনার। ইমরুলের পর বেশ আস্থার সঙ্গেই ব্যাট করছিলেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। তামিম ধীরেসুস্থে খেললেও সৌম্য সরকার খেলছিলেন তাঁর মতোই।

দলীয় ৪৪ রানে অনিকেত চৌধুরীর বলে বোল্ড হয়ে ফিরে আসেন তামিম ইকবাল। ২৩ বলে ৩ চারে ১৩ রান করেন এই ওপেনার। ওপেনারদের ফেরাতে পারলেও সৌম্য সরকার ছিলেন অদম্য। ৬০ বলে নয় চার ও একটি ছয়ে অর্ধশতক পূর্ণ করেন এই বাঁহাতি ব্যাটসম্যান। এর আগে বাংলাদেশের স্কোর যখন ৭২ রান, তখন অনিকেতের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন মুমিনুল হক। ২০ বলে ৫ রান করেন এই ব্যাটসম্যান।

বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মুমিনুল হক, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শুভাশীষ রায়, শফিউল ইসলাম ও কামরুল ইসলাম রাব্বি।

ভারতীয় ‘এ’ দল : অভিনব মুকুন্দ, প্রিয়ঙ্ক পাচাল, শ্রেয়াশ আইয়ার, ইশাঙ্ক জাগ্গি, উশব প্যান্ট, ইশান কিষাণ, বিজয় শংকর, হার্দিক পান্ডিয়া, জয়ন্ত যাদব, কুলদীপ যাদব, অনিকেত চৌধুরী, সিভি মিলিন্দ ও নিতিন সাইনি।

জেড