ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ২০১৪ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দিয়েই আইপিএল'র সপ্তম আসরের পর্দা উঠবে। প্রতিবারের মতো এবারও সেট ম্যাক্স আইপিএলের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে।
সপ্তম আসরে মোট ৮টি দল অংশগ্রহণ করেছে। এতে মোট ৬০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আরব আমিরাতের আবুধাবি, দুবাই ও শারজাতে। এ আসরের ফাইনাল ম্যাচটি ১ জুন মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ভারতের নির্বাচনের কারণে প্রথম ২০টি ম্যাচ আবুধাবিতে অনুষ্ঠিত হবে। বাকী  ম্যাচগুলো হুম কন্ঠিশনে ভারতেই হবে বলে জানাগেছে।
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর
[/b]