খুলনা টাইটানসকে ১৬৭ রানের টার্গেট দিয়েছে রাজশাহী। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৬ রান করেছে তারা। খুলনার পক্ষে জুনায়েদ খান সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন। এছাড়াও আবু জায়েদ ২টি, কার্লোস ব্রাফেট ও আফিফ হোসেন ১টি করে উইকেট নিয়েছেন।
দুপুরে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনার বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নামে রাজশাহী।
তবে খুব একটা সুবিধা করতে পারেনি। দলীয় ৬ রান তুলতেই টপ অর্ডারের দুই ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে যায় রাজশাহী। মুমিনুল হক ৫ রান করলেও ড্যানিয়েল বেল ড্রুমন্ড রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান।
এরপর দলীয় ২১ রানের মাথায় আউট হন জাকির হাসান। তিনিও কোনো রান করতে পারেননি। এই যখন দলের অবস্থা ঠিক তখন ক্রিজে আসেন মুশফিক। এরপর থেকেই রাজশাহী ঘুরে দাঁড়াতে শুরু করে। ডুয়াইন স্মিথ ও মুশফিকের মারমুখী ব্যাটিংয়ে দিশেহারা হয়ে পড়ে খুলনা।
শেষ পর্যন্ত দলীয় ৯৭ রানের মাথায় সাজঘরে ফিরে যান স্মিথ। তিনি ৩৬ বলে ৬২ রান করেন। তার এই ইনিংসে ৪টি ছক্কা ও ৭টি চারের মার রয়েছে।
এদিন দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ রান করেন মুশফিকুর রহিম। তার এই ইনিংসে ৩টি ছক্কা ও ৪টি চারের মার রয়েছে।
এএস





