শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মধ্যেকার গ্রুপ পর্বের ম্যাচটি রবিবার দিবাগত রাত ৪টার দিকে শুরু হয়েছে। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে নিউজিল্যান্ডের ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে।

শ্রীলঙ্কা ইতোমধ্যে ৩ ম্যাচ খেলে ২ জয়ের সুবাদে ৪ পযেন্ট সংগ্রহ করেছে। অবস্থান করছে এ-গ্রুপ পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে। কিন্তু বিশ্বকাপে সবচেয়ে বেশিবার রানার্স আপ হওয়া ইংলিশরা এবারের আসরে ৩ ম্যাচ খেলে মাত্র ১ জয়ের দেখা পেয়েছে; তাদের ভাণ্ডারে মাত্র ২ পয়েন্ট।

অবশ্য সাম্প্রতিক সময়েও পারফরম্যান্সও ইংল্যান্ডের চেয়ে বেশি আত্মবিশ্বাস যোগাচ্ছে শ্রীলঙ্কাকে। গত বছর হোম অ্যান্ড অ্যাওয়ে এই দুটি ওয়ানডে সিরিজেই ইংল্যান্ডকে হারিয়েছে শ্রীলঙ্কা।

এএইচ