ইনজুরির কারণে অনেক দিন ধরেই মাঠের বাহিরে আছেন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) তারকা জালাটান ইব্রাহিমোভিচ। আর মাঠের বাহিরে থাকতে হচ্ছে না তাকে। আগামী সপ্তাহেই দলে ফিরতে পারেন তিনি। ক্লাব চিকিৎসক এরিক রোল্যান্ড এই তথ্য জানিয়েছেন।
ফ্রেঞ্চ স্পোর্টস দৈনিক এল’ইকুইপে রোল্যান্ড বলেছেন, ‘তিনি হালকা দৌড় শুরু করেছেন এবং আগামী ১০ দিনের মধ্যে তার মাঠে ফেরার ৯০ শতাংশ সম্ভবনা আছে।’
চলতি মৌসুমে পিএসজির হয়ে ৩০টি লিগ ম্যাচে ইব্রাহিমোভিচ ২৫টি গোল করেছেন। কিন্তু থাইয়ের ইনজুরির কারণে গত প্রায় চার সপ্তাহ ধরে তিনি মাঠের বাইরে রয়েছেন। পার্ক ডি প্রিন্সেসে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে চেলসির বিপক্ষে ইব্রা এই ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন। তাকে ছাড়াই পিএসজি ফ্রেঞ লিগ কাপের ফাইনালে জয়ী হয়। কিন্তু লিগে টানা দুটি ম্যাচে পরাজিত হওয়া ছাড়াও রোববার নীচু সারির দল সোচাক্সের সাথে ১-১ গোলে ড্র করায় এখন তাদের লিগ শিরোপা ধরে রাখা কঠিন হয়ে পড়েছে।
আগামী ৭ মে ঘরের মাঠে পিএসজি যদি রেনেসের বিপক্ষে জিততে পারে এবং দ্বিতীয় স্থানে থাকা মোনাকো যদি এন এ্যাভান্ট গুইনগাম্পের বিপক্ষে পরাজিত হয় তবেই শুধুমাত্র দ্বিতীয়বারের মত শিরোপা ধরে রাখতে পারবে। তিন ম্যাচ বাকি থাকতে পিএসজি বর্তমানে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। আর মোনাকোর সংগ্রহ ৭৫।
ঢাকা, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
আগামী সপ্তাহে মাঠে ফিরতে পারেন ইব্রাহিমোভিচ
ইনজুরির কারণে অনেক দিন ধরেই মাঠের বাহিরে আছেন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) তারকা জালাটান ইব্রাহিমোভিচ। আর মাঠের বাহিরে থাকতে হচ্ছে না তাকে।





