আগামী ১২ জুন ব্রাজিলে শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের ২৪ দিন আগেই মুক্তি পেয়েছে বিশ্বকাপের থিম সং- ‘ওলে ওলা (উই আর ওয়ান)’ এর ভিডিও।
এবার থিম সং পরিবেশন করছেন আমেরিকান শিল্পী পিটবুল, পপ সেনসেশন জেনিফার লোপেজ ও ব্রাজিলের গায়িকা ক্লাউদিয়া লেইত্তে। ব্রাজিলিয়ান পর্তুগিজ ভাষায় তাদের কণ্ঠে গাওয়া গান ও নাচ ইউটিউবে পাওয়া যাচ্ছে।
এর আগে, ২০১০ সালের আফ্রিকা বিশ্বকাপে গাওয়া শাকিরার কণ্ঠে ‘ওয়াকা ওয়াকা’ গানটি বেশ জনপ্রিয় হয়েছিল। আশা করা হচ্ছে এটিও বেশ জনপ্রিয় হবে।
[b]থিম সং এর ভিডিও:[/b]
[youtube]TGtWWb9emYI[/youtube]

[b]ঢাকা, ১৮ মে (টাইমনিউজবিডি) //জেডআই[/b]