ইউরোপের ক্লাবগুলোর শ্রেষ্ঠত্বের লড়াই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। আগামীকাল শনিবার পর্তুগালের রাজধানী লিসবনের স্টেডিও দ্য স্পোর্ট লিসবোআ-ই-বেনফিকায় মাঠে নামবে দল দুটি। বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।
এই টুর্নামেন্টে সবচেয়ে সফল ক্লাবটির নাম রিয়াল মাদ্রিদ। যারা ১০ বারের মত ইউরোপীয় এই ক্লাব শিরোপা জয়ের মাধ্যমে ‘লা ডেসিমা' অর্জনের জন্য অপেক্ষা করছে দীর্ঘ ১২ বছর ধরে।
তবে এই মুহূর্তে দারুণ ফর্মে রয়েছে তাদের নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ। এই মৌসুমে তারা কতটা যে শক্তিশালী তার প্রমাণ ইতোমধ্যে দিয়েছে দলটি। বার্সেলোনার মাঠে লা লিগার শিরোপা উৎসব করেছে তারা। এখন এটি জয় তাদের পৌঁছে দিতে পারে ১১১ বছরের ইতিহাসে সেরা মৌসুমে।
রিয়ালের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদোর ইনজুরি কাটিয়ে শনিবারের ম্যাচে ফেরার সম্ভাবনা দেখা গেলেও এখনো পর্যন্ত অনিশ্চিত ডিয়াগো কস্তার যোগদান। বিগত প্রায় দুই মাস ধরে পায়ের ইনজুরির সঙ্গে লড়ছেন রোনালদো। তবে তিনি মঙ্গলাবার বলেছেন যে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের হয়ে প্রথম ফাইনালে তিনি অংশ নিবেন। প্রতিপক্ষ শিবিরের কস্তাও ভুগছেন পায়ের ইনজুরিতে। শনিবার বার্সেলোনার বিপক্ষে ম্যাচে তিনি পায়ে আঘাত পান। বর্তমানে বেলগ্রেডের একজন বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চিকিৎসা নিচ্ছেন তিনি।
রোনালদোর প্রত্যাবর্তনের খবরে উজ্জীবিত রিয়াল এখন গ্যারেথ বেলের সংমিশ্রণে প্রতিপক্ষের শিবিরে আক্রমণের ছক কষছে। তবে স্ট্রাইকার করিম বনজেমার উপস্থিতিও অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। কারণ তিনি হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন। সেন্টার ব্যাক পেপের যোগদানের বিষয়টিও এখনো পর্যন্ত চুড়ান্ত হয়নি।
রিয়ালের মধ্যমাঠের বড় বধাটির নাম জাবি আলনসোর অনুপস্থিতি। এখন ক্লাবটির বড় চ্যালেঞ্জ তার পরিবর্তিত চূড়ান্ত করা। স্পেনের এই আন্তর্জাতিক তারকা ছিলেন চলতি মৌসুমে কোচ কার্লো আনচেলত্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কিন্তু বায়ার্ন মিউনিখের বিপক্ষে অনুষ্ঠিত সেমিফাইনালে হলুদ কার্ড দেখার কারণে ফাইনালে নিষিদ্ধ হয়েছেন জাবি।
এখন প্রতিপক্ষ অ্যাটলোটিকোর রক্ষণভাগ ভাঙ্গা এবং রিয়ালের আক্রমণে সহায়তার জন্য কোচকে বেঁছে নিতে হবে সামি খেদিরা, এসিয়ার ইলারামেন্ডি কিংবা মাসামেরোর মধ্য থেকে একজনকে।
জাবির প্রতিচ্ছবি রয়েছে ইলারামেন্ডির মধ্যে। তবে মাদ্রিদে তার কিছুটা সংকোচ বোধ এখনো রয়ে গেছে। অ্যাটলেটিকোর কোচ ডিয়াগো সিমন বলেছেন, ম্যাচটি হবে প্রায় সমশক্তির। আমার মতে মধ্যমাঠের খেলাই ম্যাচের ভবিষ্যৎ রচনা করে দিবে।
ডেভিড ভিয়ার গোল করার অভিজ্ঞতাটিও কস্তার অনুপস্থিতিকে ঢাকতে পারবে না। তবে চ্যাম্পিয়ন্স লিগের বড় ম্যাচ খেলার অনভিজ্ঞতাকে ঘুচিয়ে দিতে পারে তার ব্যক্তিগত অভিজ্ঞতা। এর আগে ধারবাহিকভাবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলার অভিজ্ঞতা রয়েছে একমাত্র ভিয়ার। ২০১১ সালে ওয়েম্বলিতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে বার্সেলোনা যে জয়টি পেয়েছিল সেখানে তিনিও ছিলেন। আর রিয়ালের হয়ে অভিজ্ঞদের শীর্ষে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যিনি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে শিরোপা জয় করেছেন। তাদের গোলরক্ষক ইকার ক্যাসিয়াসেরও মাদ্রিদের হয়ে ২০০০ ও ২০০২ সালে শিরোপা জয়ের অভিজ্ঞতা রয়েছে।
রিয়াল মাদ্রিদ তাদের সহকারী কোচ জিনেদিন জিদানের অভিজ্ঞতাকেও এই ম্যাচে কাজে লাগাতে পারবে। যার গোলে ভর করে বায়ার লেবারকুজেনকে ২-১ গোলে হারিয়ে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাটি জিতেছে রিয়াল মাদ্রিদ।
১৯৪টি লিগ ও স্প্যানিশ কাপ ম্যাচের মধ্যে শনিবারের ম্যাচটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডার্বি। অতীত পরিসংখ্যানে এগিয়ে রয়েছে রিয়াল। তারা ১০২টি ম্যাচে জয়লাভ করেছে যেখানে অ্যাটলেটিকো জিতেছে ৪৬টি ম্যাচে। পাশাপাশি অ্যাটলেটিকো মাদ্রিদ প্রথমবারের মত রিয়াল মাদ্রিদের ১৪ বছরের অপরাজিত থাকার ধারাবাহিকতার অবসান ঘটিয়েছে সান্টিয়াগো বার্নব্যুতে কোপা ডেল রের ম্যাচে জয়লাভের মাধ্যমে। সর্বোপরি রিয়ালের কোচ আনচেলত্তির মতে এই ম্যাচে প্রতিদ্বন্দ্বী দল দুটির লড়াইয়ে কোনো গোপনীয়তা নেই।
ঢাকা, ২৩মে (টাইমনিউজবিডি) //জেডআই