বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নির্ভর যোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম পবিত্র উমরাহ পালনের পর এখন মদীনা মুনাওয়ারায় অবস্থান করছেন।
সোমবার (০৭ মে) মুশফিক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)’র স্মৃতিবিজড়িত ঐতিহাসিক মসজিদে নববীর সামনে অবস্থানরত একটি ছবিসহ ফেসবুকে পোস্ট দেন। এ সময় তিনি পাঞ্জাবি-টুপি পরে ছিলেন।
ছবিটির ক্যাপশনে তিনি লেখেন “Madinah ... Alhamdulillah” মদীনা … আলহামদুলিল্লাহ।
এই ছবিটাও ভাইরাল হয়েছে। অনেকের ফেসবুকের টাইমস লাইনে এ ছবি দেখা যাচ্ছে।
কয়েকদিন আগে ছেলেকে কোলে নিয়ে পবিত্র ওমরাহ পালনের আরেকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন বাংলাদেশের এই নির্ভর যোগ্য ব্যাটসম্যান।
এমবি





