প্রবল বৃষ্টিপাতের কারণে ফতুল্লা টেস্টের দ্বিতীয় দিনে একটি বলও মাঠে গড়ায়নি। বাংলাদেশ ও ভারতের খেলোয়াড়রা টিম হোটেলেই সময় কাটান।
তবে গত দু'দিন সূর্যের দেখা না পাওয়া গেলেও শুক্রবার সকালের আকাশ ঝকঝকে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃষ্টির কোনো লক্ষণ নেই!
তাইনির্ধারিত সময় সকাল সাড়ে ৯টায় তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে। ফিল্ডিংয়ে নেমেছে টাইগাররা। আর ব্যাটিংয়ে নেমেছেন ভারতের দুই অপরাজিত ব্যাটসম্যান শিখর ধাওয়ান ও মুরালি বিজয়।
ফতুল্লায় স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী ভারতের মধ্যকার একমাত্র টেস্টের প্রথম দুদিন বৃষ্টিতে পণ্ড! বুধবার প্রথম দিন ৫৬ ওভার খেলা হলেও বৃহস্পতিবার দ্বিতীয় দিনে একটি বলও মাঠে গড়ায়নি।
ক্ষতি পুষিয়ে নিতে শুক্রবার সকাল ১০টার পরিবর্তে সাড়ে ৯টায় মাঠে নেমেছে দু’দল। ভারতের সংগ্রহ বিনা উইকেটে ২৩৯ রান। দুই অপরাজিত ব্যাটসম্যান শিখর ধাওয়ান (১৫০) ও মুরালি বিজয় (৮৯) তৃতীয় দিনের খেলা শুরু করেছেন।
গত দু'দিনে বৃষ্টির জন্যে ১২৪ ওভার খেলা হয়নি। সেই ক্ষতি পুষিয়ে নিতে আধা ঘণ্টা আগে ম্যাচ শুরু করেছেন আম্পায়াররা। টেস্টের চতুর্থ ও পঞ্চম দিনে একই সময়ে ম্যাচ শুরু হবে।
এআর





