অস্ট্রেলিয়ার দেয়া ৩৭৭ রানের জবাবে ব্যাট করতে নেমে পাঁচ উইকেট হারাল শ্রীলঙ্কা।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪১.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৮৪ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। ক্রিজে আছেন থিসারা পেরেরা (০) ও উপল থ্যারাঙ্গা (১)।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র পাঁচ রানে প্রথম উইকেট হারায় লঙ্কানরা। ব্যক্তিগত রানের খাতায় এক রান যোগ করে জনসনের বলে উইকেটরক্ষক হ্যাডিনের তালুবন্দী হন ওপেনার লাহিরু থিরিমান্নে।

বড় রানের লক্ষ্যে ব্যাট চালিয়ে যান দিলশান ও ওয়ানডাউনে মাঠে নাম সাঙ্গাকারা। দেখতে দেখতে উভয়ই হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। কিন্তু ফকনারের বলে দিলশান এলবিডব্লিউ'র ফাঁদে পড়লে ভেঙে যায় তাদের ১৩০ রানের জুটি। মাঠ ছাড়ার আগে ৬০ বলে আটটি চারের সুবাদে ৬২ রান করেন তিনি।

ক্রিজে এসে মাত্র ১৯ রান করে জয়াবর্ধনে বিদায় নিলেও সেঞ্চুরি পূর্ণ করেন সাঙ্গাকারা। তবে ১০৭ বলে ১১টি চারে ১০৪ রান করে সাজঘরে ফিরে যান।

এর আগে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৭৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।

অসিদের পাহাড়সম রানের গুরুত্বপূর্ণ অবদান রাখেন ম্যাক্সওয়েল। মাত্র ৫১ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত ৫২ বলে ১০টি চার ও চারটি ছক্কায় ১০২ রান করেন তিনি।

উদ্বোধনী জুটিতে মাত্র ১৯ রান সংগ্রহ করা অসিরা ৪১ রানে হারায় দ্বিতীয় উইকেট। তবে তৃতীয় উইকেটে স্টিভেন স্মিথ ও অধিনায়ক ক্লার্ক ১৩৪ রান জমা করেন। ৬৮ বলে ছয়টি চারে ৬৮ রান করেন ক্লার্ক। দলীয় রানের খাতায় আর দুই রান যোগ হতে বিদায় নেন ৮৮ বলে সাতটি চার ও একটি ছক্কায় ৭২ রান করা স্মিথ।

ম্যাক্সওয়েলের সঙ্গে ৪১ বলে সাতটি চার ও দুটি ছক্কায় ৬৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন শেন ওয়াটসন। শেষের দিকে দ্রুত উইকেট হারালেও ৯ বলে ২৫ রান করে দলীয় স্কোর পৌনে চার'শতে পৌঁছে দেন হ্যাডিন।

বল হাতে শ্রীলঙ্কার মালিঙ্গা ও পেরেরা ২টি করে উইকেট নিয়েছেন।

জেডআই