রোববার থেকে শুরু হয়েছে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দল বদল। এতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিমকে দলে নিয়েছে প্রাইম দোলেশ্বর।
প্রথম ধাপের এই দল বদলে পুলের ২৩ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। তাদের মধ্যে শেখ জামালের সাবেক অধিনায়ক মুশফিক ছাড়াও মুমিনুল হক ও শফিউল ইসলামকে দলে নিয়েছে দোলেশ্বর।
এদিকে জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসাইন ও আল আমিন হোসাইনকে দলে নিয়েছে আবাহনী লিমিটেড। মোহামেডান স্পোর্টিং ক্লাব নিয়েছে মাশরাফি বিন মর্তুজা ও নাঈম ইসলামকে। এছাড়া উদীয়মান বোলার তাসকিন আহমেদ, মাহমুদুল্লাহ রিয়াদ ও ফরহাদ রেজাকে দলে ভিড়িয়েছে প্রাইম ব্যাংক।
প্রিমিয়ার লিগ ক্রিকেটে গত মৌসুমে একটি দলে খেলেছিলেন ৩ জন বিদেশি ক্রিকেটার। এবার খেলতে পারবে কেবল একজন। তবে প্রত্যেক দলই সর্বোচ্চ ৭ জন বিদেশি ক্রিকেটারকে নিবন্ধন করাতে পারবে। সুপার লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবারের প্রিমিয়ার লিগ।
প্রথম ধাপেও সোমবারও দল-বদল চলবে। দ্বিতীয় ধাপটি হবে ২৭ ও ২৮ আগস্ট।
ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই





