শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজের হেরে গেলেও টি-টোয়েন্টি সিরিজটি নিজেদের করে নিতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্যে শ্রীলংকার করা ১৬৮ রানের জবাবে ব্যাট করছেন তারা। ইতোমধ্যে সেঞ্চুরি পূর্ণ করেছে স্বাগতিকরা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১২.২ ওভারে দুই উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ওয়ানডাউনে নামা এনামুল হকের (২৬) সঙ্গে ক্রিজে আছেন সাকিব (২০)।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধরী স্টেডিয়ামে উদ্বোধনী জুটির তামিম ইকবাল ২৮ রান ও শামসুর রহমান ২২ রান নিয়ে পাওয়ার প্লে পার করেছেন। কিন্তু সপ্তম ওভারের প্রথম বলেই মেন্ডিসের হাতে ফিরতি ক্যাচ তুলে দিয়ে মাঠ থেকে বিদায় নিয়েছেন শামসুর রহমান। থিসারা পেরেরার বলে এক দুর্দান্ত ক্যাচ ধরে তামিমকে সাজঘরে পাঠান ম্যাথুস। আউট হওয়ার আগে ২৫ বলে ৩০ রান করেছেন তিনি।
খেলা
সেঞ্চুরি পার বাংলাদেশের
শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজের হেরে গেলেও টি-টোয়েন্টি সিরিজটি নিজেদের করে নিতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্যে শ্রীলংকার করা ১৬৮ রানের জবাবে ব্যাট করছেন তারা। ইতোমধ্যে সেঞ্চুরি পূর্ণ করেছে স্বাগতিকরা।