আর্সেনাল ভক্তদের জন্য দুঃসংবাদ বয়ে নিয়ে আসলো ক্লাবের স্ট্রাইকার ওলিভার জিরার্ডের ইনজুরি। ক্লাবের কোচ আর্সেন ওয়েঙ্গার জানিয়েছেন চার মাসের জন্য তাকে মাঠের বাইরে থাকতে হবে।

ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে সমতাসূচক গোল করা ফ্রান্সের এ তারকা ফুটবলার তার পা ভেঙ্গে ফেলেছেন। ওয়েঙ্গার বলেন, ‘জিরার্ড তার পা ভেঙ্গে ফেলেছে। সে তিন থেকে চার মাস টুর্নামেন্টের কোনো খেলায় অংশ নিতে পারবে না।’

তিনি আরো জানান, ‘জিরার্ড এ মৌসুমের শেষের দিকে ডিসেম্বরে মাঠে ফিরতে পারবে। হয়তো সে দুই মাসেই মাঠে ফিরতে পারত, কিন্তু আমি মনে করি তার সঠিকভাবে ফিরে আসতে তিন-চার মাস সময় লেগে যাবে। আপনারা হয়তো বলবেন, জিরার্ডের পরিবর্তে আমি দলে কাকে নিয়ে আসব? এ মুহুর্তে তার পরিবর্তে নতুন কোনো খেলোয়াড়কে নিয়ে আসব না।’

২৭ বছর বয়সী ফ্রান্সের এ তারকা স্ট্রাইকার আর্সেনালের হয়ে খেলেছেন ৭২টি ম্যাচ। গোল করেছেন ২৮টি। এ ক্লাবের হয়ে জিতেছেন এফএ কাপ, এফ কমিউনিটি শিল্ড। ২০১১-১২ মৌসুমে লিগ ওয়ানের সর্বোচ্চ গোলের মালিক ছিলেন তিনি। তার আগের মৌসুমে লিগ টু এর সর্বোচ্চ গোল স্কোরারও ছিলেন মন্টপেলিয়ারের সাবেক এ তারকা।

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম,এসএইচ