বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তিতে সই করতে সম্মত হয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার জাভিয়ের মাসচেরানো। এই চুক্তির ফলে ২০১৮ সাল পর্যন্ত কাতালান ক্লাবটিতে থাকবেন তিনি। ক্লাবের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ব্রাজিল বিশ্বকাপের আগেই স্প্যনিশ জায়ান্টদের সঙ্গে চুক্তি নবায়ন করতে সম্মত হয়েছিলেন মাসচেরানো। তবে আগামী ২৬ আগস্ট এই চুক্তিতে সাক্ষর করবেন ৩০ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা।
বার্সেলোনা এক বিবৃতিতে জানিয়েছে, “ফুটবল ক্লাব বার্সেলোনা ঘোষণা করছে যে চুক্তির মেয়াদ বাড়াতে আগামী ২৬ আগস্ট চুক্তিপত্রে সাক্ষর করবেন জাভিয়ের মাসচেরানো। এই চুক্তির ফলে ২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত তাকে এখানে দেখা যাবে।”
বিবৃতিতে আরো জানানো হয়, “ব্রাজিল বিশ্বকাপের আগেই তিনি চুক্তির মেয়াদ বৃদ্ধি করতে সম্মত হয়েছিলেন এবং এটা তখন ঘোষণা করা হয়েছিল। নতুন চুক্তিতে তার বাইআউট ক্লজ নির্ধারণ করা হয়েছে ১০০ মিলিয়ন ইউরো।”
ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম,জেডআই





