নিউজিল্যান্ডের সাথে হার দিয়েই বিশ্বকাপে ভারতের শুরু হয়। খুব বাজে ভাবেই হারে তারা। এরপর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, বাংলাদেশ ও অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালের টিকিট যোগাড় করে তারা।

এতো সংগ্রামের পরও ফাইনালে ওঠা হয়নি তাদের। বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ধুলিসাৎ হয়ে যায় স্বাগতিক ভারতের।

ম্যাচ শেষে তাই ধোনি কণ্ঠে হতাশা রব, ‘টস হার দিয়ে আমাদের খারাপের শুরু। কারণ মাঠ আদ্র ছিল। যখন আমরা বল করতে শুরু করি তখন আমাদের স্পিনাররা পিচ থেকে খুব একটা সুবিধা পায়নি। যখন আমাদের স্পিনাররা ভেজা বল দিয়ে বল করে তখন ঐহিত্যগতভাবেই আমাদের সমস্যা হয়। তবে আমি যে জিনিসটির জন্য খুব বেশি হতাশ সেটা হল দুটি ‘নো’ বল।’

ধোনি আরো বলেন, 'পিচ থেকে আমরা খুব বেশি সুবিধা পাচ্ছিলাম না। ফাস্ট বোলারদের দিয়ে আমি ম্যাচটি বের করে আনতে চেয়েছিলাম। তবে পরিস্থিতি খুব কঠিন ছিল। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি।'

 

এমআইএস।