ইংলিশ প্রিমিয়ার লিগে সোয়ানসি সিটিকে গুড়িয়ে দিয়েছে টেবিলের শীর্ষে থাকা চেলসি। শনিবার লিবার্টি স্টেডিয়ামে স্বাগতিকদেরকে ৫-০ গালে হারিয়েছে কোচ হোসে মরিনহোর শিষ্যরা।

এই জয়ের ফলে লিগ টেবিলে নিজেদের শীর্ষত্ব আরো মজবুত করল চেলসি। ২২ ম্যাচে ৫২ পয়েন্ট অর্জন করেছে তারা। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি এক ম্যাচ কম খেলে ৪৭ পয়েন্ট অর্জন করেছে। তৃতীয় স্থানে থাকা সাউদাম্পটনের পয়েন্ট ৪২। দুই পয়েন্ট কমে চতুর্থ স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

প্রথমার্ধে প্রতিপক্ষের জালে চার বার বল জড়ায় চেলসি। প্রথম মিনেটে গোল করা অস্কার ৩৬ মিনিটে জোড়া গোল করেন। ডিয়াগো কোস্টা ২০ মিনিটে ও ৩৪ মিনিটে দুটি গোল করেন।

তবে বিরতির পর এই দাপট বজায় রাখতে পারেনি। শেষ পর্যন্ত খেলার ৭৯ মিনিটে পঞ্চম গোলটি করেন শুরলে।

জেডআই