চার ম্যাচ টি-২০ সিরিজের ২য় ম্যাচে সাব্বির রহমান ও মুস্তাফিজার রহমানের ঝড়ে উড়ে গেল জিম্বাবুয়ে।
রোববার বিকেল ৩টায় খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টসে জিতে টাইগার অধিনায়ক মাশরাফি মর্তুজা ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। ২০ ওভার শেষে টাইগারদের ৩ উইকেট শেষে রান দাড়ায় ১৬৭ রান।
১৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১২৫ রান করেই শেষ হয় সফরকারী জিম্বাবুয়ের ইংনিস।
শুরুটা দুর্দান্ত করেছে জিম্বাবুয়ে। উদ্বোধনী ব্যাটিংয়ে নেমে হ্যোমিলটন মাসাকাজ্জা ও ভুসি সিবান্দা করেন ৫০ রান।
১৭ বল খেলে সিবান্দা ২১ রান করে মাশরাফি মর্তুজার বলে বোল্ড হয়ে সাজ ঘরে ফিরেন। আর তার কিছুক্ষন পরেই দলিয় ৮ ওভর দুই বলে সাব্বির রহমানের বলে মাহমুদুল্লাহর হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন হ্যামিলটন মাসাকাজ্জা। তিনি ২৮ বল খেলে ৩০ রান সংগ্রহ করেন।
এরপর ১০ ওভারে শুভগত হোমের বলে এলবি'র ফাঁদে পড়েন শেন উইলিয়ামস। ১০ম ওভারের ৪ বলে সাব্বির রহমানের বলে আউট হন মুতুম্বামি।
১৫ ওভারের ৩য় বলে আল আমিন আউট করেন ওয়ালারকে। এরপর ১৭তম ওভারে মাদজিভা ও মুজারাবনিকে সাজঘরে ফিরান। এর পর ২০তম ওভারে মুস্তাফিজের শেষ ওভারে ৫ম বলে ইনজুরিতে পড়ায় সাব্বিরের ১ বলে ক্যাচ আউট হন ক্রেমার।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটাও মন্দ হয়নি। তামিম ইকবাল ও সৌম্য সরকার মিলে উদ্বোধনী জুটিতে ৪৫ রান তোলেন।
২৩ রান করে তামিম ফিরে গেলে ভাঙে উদ্বোধনী জুটি। মুজারাবানির বলে ভিটোরিকে ক্যাচ দেওয়া তামিম ১৭ বলে ৩টি চার ও এক ছক্কায় ২৩ রানের ইনিংসটি সাজান।
এরপর দ্বিতীয় উইকেটে সাব্বির রহমানের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিতে থাকেন সৌম্য। চার-ছক্কার ধুম ধাড়াক্কা ব্যাটিংয়ে ব্যক্তিগত ফিফটির দিকেও এগিয়ে যাচ্ছিলেন এই বাঁহাতি। তবে ৪৩ রান করে স্পিনার গ্রায়েম ক্রেমারের বল উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ম্যালকম ওয়ালারের হাতে ধরা পড়েন সৌম্য। তার ৩৩ বলের ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছক্কার মার।
সৌম্যর বিদায়ের পর চারে নামা মাহমুদউল্লাহ অবশ্য দ্রুতই সাজঘরে ফেরেন। ওয়েলিংটন মাসাকাদজার বলে উইকেটের পেছনে মুতুম্বামির গ্লাভসবন্দি হন মাহমুদউল্লাহ (১)। তবে মুশফিকুর রহিমকে নিয়ে দলের রান বাড়াতে থাকেন সাব্বির। এ জুটিতে দলীয় শতরান পার করে বাংলাদেশ। কিন্তু দলীয় ১২৮ রানে রিটায়ার্ড হার্ট হয়ে ক্রিজ ছাড়েন মুশফিক। ক্রিজ ছাড়ার আগে তার ব্যাট থেকে আসে ২০ রান।
এরপর চতুর্থ উইকেটে সাব্বির ও সাকিব আল হাসানের ২৪ বলে ৩৯ রানের অবিচ্ছিন্ন জুটি বাংলাদেশকে লড়াইয়ের পুঁজি (১৬৭) এনে দেয়। সাব্বির ৩০ বলে ৩টি ছক্কা ও এক চারে অপরাজিত ৪৩ রান করেন। আর সাকিব ১৭ বলে দুটি চার ও এক ছক্কায় ২৭ রানে অপরাজিত থাকেন।
প্রথম ম্যাচের একাদশ আজ অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ। তবে জিম্বাবুয়ে দলে তিনটি পরিবর্তন এসেছে। এল্টন চিগুম্বুরার পরিবর্তে আজকের ম্যাচে অধিনায়কত্ব করছেন হ্যামিল্টন মাসাকাদজা।
বাদ পড়েছেন লুক জংওয়ে ও সিকান্দার রাজা। তাদের পরিবর্তে এই ম্যাচে দলে ঠাঁই পেয়েছেন রিচমন্ড মুতুম্বামি ও নেভিল মাদজিভা।
প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটে জিতে চার ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, শুভাগত হোম, কাজী নুরুল হাসান সোহান, আল-আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে দল: হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ভুসি সিবান্দা, পিটার মুর, শেন উইলিয়ামস, রিচমন্ড মুতুম্বামি, ম্যালকম ওয়ালার, তাউরাই মুজারাবানি, নেভিল মাদজিভা, ব্রায়ান ভিটোরি, ওয়েলিংটন মাসাকাদজা ও গ্রায়েম ক্রেমার।
এআই
খেলা
সাব্বির-মুস্তাফিজের ঝরে উড়ে গেল জিম্বাবুয়ে
চার ম্যাচ টি-২০ সিরিজের ২য় ম্যাচে সাব্বির রহমান ও মুস্তাফিজার রহমানের ঝড়ে উড়ে গেল জিম্বাবুয়ে।





