পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো আবার তার সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। সেই সঙ্গে তিনি বিশ্বাস করেন যে রেড ডেভিলরা আবার তাদের হারানো গৌরব ফিরে পাবে।

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে দীর্ঘ সময় কাটিয়েছেন রোনালদো। ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার আগে ২০০৩ সাল থেকেই এখানেই ছিলেন এই তারকা।

তবে সেই স্মৃতিঘন মাঠ ও স্টেডিয়ামে আবার ফিরে যাওয়ার কথা জানিয়েছেন রোনালদো। রিয়াল মাদ্রিদের প্রাণভোমরা 'ডেইলি মেইল'কে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, "আমি ম্যানচেস্টার ইউনাইটেডকে ভালবাসি। এটা সবাই জানে যে আমি এটা আরো অনেক বার বলেছি। ম্যানচেস্টার ইউনাইটেড আমার হৃদয়ে আছে। আমার ভাল বন্ধুদেরকে সেখানে রেখে এসেছি। সমর্থকরা বিস্ময়জনক। আমার ইচ্ছা সেখানে আবার কোনো একদিন ফিরে যাওয়া।"

রিয়াল মাদ্রিদের প্রশংসা করে তিনি বলেন, "আমি এখানে অনেক খুশি এবং আরো চার বছর থাকার চুক্তির মেয়াদ আছে।"

ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, একে,জেডআই