বার্সেলোনার হয়ে এক সঙ্গে লড়াই করেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও ব্রাজিলিয়ান সুপার স্টার নেইমার। তবে আগামী মাসে বিশ্বকাপ জিততে নিজ দেশের হয়ে লড়বেন তারা। নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ দিতে উভয়ই চান শিরোপা জিততে। তবে ফাইনালে মেসি-নেইমার মুখোমুখি হলে সেখানেই নেইমারই জিতবেন বলে জানিয়েছেন সাবেক সান্তোসের তারকা।
টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেন, মূলত ন্যু ক্যাম্পের ড্রেসিং রুমে লিওনেলের সঙ্গে আমরা কথা হয়েছে। আমি সব সময়ই বলেছি, যদি ফাইনালে আমরা মুখোমুখি হই, তাহলে আমিই জিতব। তবে তিনিও একই কথা বলেছেন।
নেইমার আরো বলেছেন, 'আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। একই সঙ্গে মেসিও একই কাজ করবেন। ম্যাচ শেষে আমরা একে অপরকে জড়িয়ে ধরব। এই দুটি কথা নিশ্চিত করে বলতে পারি। তবে বাকিটা এখনো নিশ্চিত নয়।
১২ জুনে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপের স্বাগতিক দেশ ব্রাজিল। এজন্য সাবেক পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রত্যাশাও বেশি। ইতোমধ্যে কোচ ফিলিপ লুইস স্কোলারির শিষ্যরা গত বছর নিজেদের মাটিতে অনুষ্ঠিত কনফেডারশন কাপে চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে ৩-০ গোলে হারিয়েছিল তারা।
এবার কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হতে পারে স্পেন ও ব্রাজিল। এতে বিশ্বকাপটি ঘরে তোলার জন্য মরিয়া হয়ে লড়বে ব্রাজিল। আর প্রতিশোধ নিয়ে মুকুটটি নিজেদের মাথায় রাখতেই চেষ্টা করবে স্পেন।
এ বিষয় নেইমার বলেন, 'এখন প্রতিপক্ষ সম্পর্কে কোনো কিছুই অজানা নেই। আমরা তাদের সম্পর্কে জানি, তারাও আমাদের সম্পর্কে জানে। যখন আপনি সেরা হতে চাইবেন, তখন প্রতিপক্ষকে বেছে নিতে পারবেন না। প্রত্যেক দলের বিপক্ষেই সেরা খেলাটা খেলতে হবে। আর তখনই আপনি সেরা হতে পারবেন।'
গ্রুপ পর্বে ক্রোশিয়া, মেক্সিকো ও ক্যামেরুনের বিপক্ষে লড়বে ব্রাজিল।
ঢাকা, ২৩মে (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
মেসির বিপক্ষে আমিই জিতব: নেইমার
বার্সেলোনার হয়ে এক সঙ্গে লড়াই করেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও ব্রাজিলিয়ান সুপার স্টার নেইমার। তবে আগামী মাসে বিশ্বকাপ জিততে নিজ দেশের হয়ে লড়বেন তারা।





