বার্সেলোনা সুপার স্টার লিওনেল মেসি নয়; আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। দেশের সাংবাদিকদের ভোটে বর্ষসেরা খেতাব পেয়েছেন তিনি।
ম্যানচেস্টার ইউনাইটেডের এ তারকা "অলিম্পিয়া দি প্লাতা অ্যাওয়ার্ড" জিতেছেন। জমকালো একটি অনুষ্ঠানে ডি মারিয়ার হাতে এ পুরস্কারটি তুলে দেওয়া হয়।
১৯৭০ সাল থেকে আর্জেন্টিনা বর্ষসেরা ফুটবলারদের পুরস্কার দিয়ে আসছে। ২০০৬ সালের পর থেকে এই প্রথম এই পুরস্কারটি জিততে পারলেন না মেসি। যদিও ২০১৪ সালের ফিফা ব্যালন ডি'অর পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় আছেন বার্সা তারকা।
জেডআই





