স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল ২০১২ সালে টানা সাত মাস মাঠে অনুপস্থিত ছিলেন।
হয়ত সেসময় তিনি কোন ডোপ টেস্টে ধরা পড়েছিলেন---এমন মন্তব্য করেছিলেন ফ্রান্সের সাবেক স্বাস্থ্য ও ক্রীড়া মন্ত্রী রোসেলিন ব্যাচেলট।
এতে বেজায় চটেছেন ১৪টি গ্র্যান্ড স্লামের মালিক নাদাল।
নাদাল বলেছেন, একজন মন্ত্রী এমন দায়িত্বহীন মন্তব্য করতে পারেন না।
ফলে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন নাদালের আইনজীবী। এছাড়া এই বক্তব্য যিনি দিয়েছেন কেবল তার বিরুদ্ধে নয়, ভবিষ্যতে অন্য কেউও এমন মন্তব্য করলে, তিনিও রেহাই পাবেন না।
নাদাল বলেছেন, নিজের অনুপস্থিতি নিয়ে এমন অভিযোগ শুনে শুনে তিনি ক্লান্ত।
কিন্তু বিনা চ্যালেঞ্জে এ ধরনের মন্তব্য ছেড়ে দিতে আর রাজী নন তিনি।–বিবিসি।
ওএফ





