বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মঙ্গলবার জার্মানির কাছে রেকর্ড ৭-১ গোলে ব্রাজিলের বিশাল পরাজয়ের পর বিশ্ব ব্যাপী প্রতিক্রিয়া।
‘এ ক্ষতি পুষিয়ে ওঠা কঠিন হবে। কিছু খেলোয়াড় আর ব্রাজিল জার্সি পড়ার সুযোগ পাবে না বলে আমি মনে করি। আমি মনে করছি এখন খেলোয়াড়দের সমালোচনা করাটা ভুল। কিভাবে ফুটবল খেলতে হয়- জার্মানি মাঠে আমাদের সেটা শিখিয়ে দিয়েছে। এখান থেকে আমাদের শিখতে হবে।’ব্রাজিলের সাবেক মিডফিল্ডার জুনিনহো পলিস্তা।
‘এটা কি হলো? বিশ্বাস করা কঠিন’ -জার্মানির সাবেক অধিনায়ক ও কোচ ফ্রাঞ্জ বেকেনবাওয়ার।
‘গত ৫০ বছরে এটা ছিল সবচেয়ে এক্সট্রাঅর্ডিনারি একটা ম্যাচ। আমার দেখা সবচেয়ে বিস্ময়কর ম্যাচ এটা।’ -ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার গ্যারি লিনেকার (টুইটার)।
‘বিশ্বের দুই ফুটবল পরাশক্তির মধ্যে ম্যাচে ৭-১ ব্যবধান কোন সাধারণ ফল নয়। কিন্তু ফুটবলে এটা হতে পারে। কোন কোন সময় এমন কিছু ঘটে যা আপনি প্রত্যাশা করেন না এবং এ কারণেই এটা সুন্দর।’ -আর্জেন্টিনা কোচ আলেসান্দ্রো সাবেলা।
‘এটা বিপর্যয়, বড় ধরনের পরাজয়। আমি কঠিন কিছু বলতে পারছি না কারণ আমাদের কাছে তারা হেরেছে। তাদের বিশ্বকাপ শেষ।’ফ্রান্সের সাবেক লেফট ব্যাক বিজেন্তে লিয়ারাউ।
‘জার্মানির খেলা ছিল মাস্টার ক্লাস, অসাধারণ, সুসংগঠিত এবং কঠিন পরিশ্রমের, ব্যক্তি স্বার্থ ছাড়া এবং অতি অমানবিক। দলটি নিয়ে অত্যন্ত গর্ব বোধ করছি।’ -সাবেক জার্মান মিডফিল্ডার দিয়েতমার হামান।
‘আমার দুঃশ্চিন্তা ব্রাজিলিয়ান খেলোয়াড়রা এই অবস্থা থেকে কাটিয়ে উঠতে পারে কিনা। কিছু খেলোয়াড় হয়তো এ অবস্থা থেকে আর ফিরে আসতে পারবে না।’-সাবেক ইংল্যান্ড ডিফেন্ডার রিও ফার্দিনান্দ।
‘এমন একটা ফল যা আমাদের সবাইকে বিস্মিত করেছে। ব্রাজিলের খেলোয়াড় ও জনগণের জন্য এটা কঠিন মুহুর্ত। এই মুহুর্তে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শান্তি বজায়ে রাখা।’- কলম্বিয়া তারকা রাদামেল ফ্যালকাও।
‘আমি জানি অনেকেই জার্মানিকে এগিয়ে রেখেছিল। কিন্তু এমন কিছু কি কেউ চিন্তা করেছিল? আরেকটা কারণ বিশ্বকাপ ইতিহাসের সেরা আসরে এমনটা কেন ঘটল।’যুক্তরাষ্ট্রের সাবেক গোলরক্ষক ব্রাড ফিদেল।
‘ভাষাহীন।’ইংল্যান্ড উইঙ্গার থিও ওয়ালকট।
‘জার্মান স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসাকে অভিনন্দন। ফিফা বিশ্বকাপে ১৬ গোল করে টুর্নামেন্ট ইতিহাসে তিনিই সর্বোচ্চ গোল দাতা।’ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার (টুইটার)।
ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





