ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জয়ের স্বাদ পেয়েছে মোহামেডান স্পোটিং ক্লাব। লিজেন্ড অব রুপগঞ্জকে ৭ উইকেটে হারিয়েছে মোহামেডান।

সাভারে বিকেএসপি’র তিন নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নেয় রুপগঞ্জ। কুয়াশার কারনে ৩৪ ওভারে নির্ধারিত হয় ম্যাচটি। ব্যাটিং-এ নেমে ৩৪ ওভারে ৯ উইকেটে ২০৪ রান করে রুপগঞ্জ। দলের পক্ষে জহিরুল ইসলাম ৪৭ ও মোশাররফ হোসেন ৩৬ রান করেন। মোহামেডানের পক্ষে ২টি করে উইকেট নেন মাশরাফি ও নাইম ইসলাম।

জবাবে খেলতে নেমে ১২ বল বাকী রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় মোহামেডান। মূলত সায়েম আলম ও নাইম ইসলামের জোড়া হাফ-সেঞ্চুরিতে জয়ের স্বাদ পায় মোহামেডান। সায়েম ৭৩ রানে আউট হলেও, ৭৬ রানে অপরাজিত থেকে যান নাইম। ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন নাইম ইসলাম।

জেডআই