নেইমারের সাথে নিজের তিনটি ছবি পাঠিয়ে তার আরোগ্য লাভের জন্য শুভকামনা জানিয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক ডেভিড বেকহ্যাম।

এক বার্তায় বেকহ্যাম বলেছেন বিশ্বকাপে আর খেলতে পারবে না বলে তিনি নেইমারের জন্য অত্যন্ত দু:খিত। তিনি আরো বলেন স্বাগতিক হিসেবে পুরো দেশের প্রত্যাশার চাপ যেভাবে সে সামলে উঠেছে তা সত্যিই অসাধারন। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার জন্য তিনি নেইমারের প্রতি অনুরোধ জানিয়েছেন। বেকহ্যামের মতে নেইমার যখন মাঠের ফিরে আসবেন তখন আগের থেকে আরো বেশী শক্তিশালী হয়েই ফিরবেন।

বেকহ্যামের দেয়া এই পোস্টটিতে তিনটি ছবি রয়েছে যার মধ্যে একটি সম্প্রতী তোলা। দ্বিতীয়টি তোলা হয়েছে যখন বেকহ্যাম এল এ গ্যালাক্সিতে খেলতেন। আর তৃতীয়টিতে দেখা যাচ্ছে বেকহ্যামের পাশে দাঁড়ানো ছোট্র নেইমার যখন তার বয়স ছিল ১০/১১ বছর। ঐ সময়ে বেকহ্যাম সারা বিশ্বের ফুটবল সেনসেশন ছিলেন। যার ইনজুরি এবং ফিটনেস নিয়ে পত্রিকায় শিরোনাম হতো। সেটাই আজ নেইমারের ক্ষেত্রেও হচ্ছে।

ঢাকা, ৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই