সেই ১৯৯৭ সালের পর এই প্রথম ইনিস ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ড। সেবার ইংল্যান্ডের কাছে হেরেছিল ইনিংস ও ৬৮ রানে। ১৯ বছর পর কিউইদের আবার সেই লজ্জা ফিরিয়ে দিল অস্ট্রেলিয়া। এবারের হারটা ইনিংস ও ৫২ রানের।

এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল অজিরা। যে টেস্ট হবার কথা ছিল ম্যাককালামের সেই টেস্টের নায়ক হলেন অ্যাডাম ভোজেস। ভোজেস-খাজার অসাধারণ ব্যাটিংয়ের কাছে হারতে হয়েছে কিউইদের।

প্রথম ইনিংসে ১৮৩ করার পর দ্বিতীয় ইনিংসে ৩২৭ রানে গুটিয়ে যায় দলটি। অজিরা নিজেদের প্রথম ইনিংসে করেছিল ৫৬২ রান।

বেসিন রিজার্ভে চার উইকেটে ১৭৮ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে নিউজিল্যান্ড। ৩১ রানে অপরাজিত থাকা নিকোলস আউট হন আর মাত্র ২৮ রান করে। দিনের শুরুতেই আউট হন কোরে অ্যান্ডারসন। বাকি ৬ উইকেটে কিউইরা সংগ্রহ করে ১৪৯ রান। ৫৯ রানে আউট হন নিকোলস।

লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা অবশ্য ভালো দৃঢ়তা দেখিয়েছিলেন। ৩৩ রান করে অপরাজিত থাকেন স্পিনার মার্ক ক্রেইগ। আর ২৩ বলে পাঁচ চার ও তিন ছয়ে ৪৮ রানের এক ঝড়ো ইনিংস খেলেন টিম সাউদি।

চারটি উইকেট পান স্পিনার নাথান লিওন। মিচেল মার্শ নেন তিন উইকেট।

ওএফ