ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে লড়তে আগামীকাল শুক্রবার মাঠে নামছে বাংলাদেশ 'এ' দল। সিরিজে সমতায় ফেরার লক্ষ্যে ব্যাঙ্গালুরুতে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় লড়াই শুরু করবেন মুমিনুলরা।

সফরের সব ম্যাচ জয়ের লক্ষ্য নিয়ে ভারতের মাটিতে পা দিয়েছিলো বাংলাদেশ ‘এ’ দল। কিন্তু সফরের প্রথম ম্যাচেই হারের তিক্ত স্বাদ পায় নাসির-বিজয়রা।

দ্বিতীয় ম্যাচের পর আগামী ২০ সেপ্টেম্বর ভারতীয় ‘এ’ দলের বিপক্ষেই একই ভেন্যুতে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ শেষে দু’টি তিন দিনের ম্যাচও খেলবে সফরকারীরা।

কর্ণাটকের বিপক্ষে ২২ সেপ্টেম্বর প্রথম তিন দিনের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। আর ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দ্বিতীয় ও শেষ তিনদিনের ম্যাচে বাংলাদেশ দলের প্রতিপক্ষ ভারতীয় ‘এ’ দল।

বাংলাদেশ ‘এ’ দল : মুমিনুল হক (অধিনায়ক), নাসির হোসেন (সহ-অধিনায়ক), এনামুল হক বিজয়, রনি তালুকদার, লিটন কুমার দাস, সাব্বির রহমান, সৌম্য সরকার, সাকলাইন সজীব, আরাফাত সানি, রুবেল হোসেন, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, কামরুল ইসলাম রাব্বি, শুভাগত হোম চৌধুরী ও জুবায়ের হোসেন।

জেডআই