খুলনা টেস্টে দ্বিতীয় ইনিংসেসেঞ্চুরি করে ২টি রেকর্ডের ভাগিদার এখন তামিম ইকবাল। বাংলাদেশের প্রথমব্যাটসম্যান হিসেবে টানা তিন টেস্টে সেঞ্চুরি করার কৃতিত্ব দেখালেন তিনি।শুধু তাই নয়, এদিন সেঞ্চুরি করে বাংলাদেশের ব্যাটসম্যাদের মধ্যে সবার উপরেতামিম।

শুক্রবার তামিম ইকবাল সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে ছাড়িয়েগেছেন এই সেঞ্চুরির মাধ্যমে। আর এমন অর্জনের পর টেস্টে বাংলাদেশের সর্বোচ্চসেঞ্চুরির রেকর্ড নিজের করে নিয়েছেন এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান।

এরআগে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনা আবু নাসের স্টেডিয়ামে ১০৯ রানের ইনিংসখেলেছিলেন তিনি। পরের সেঞ্চুরিটি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।ওই ম্যাচে খেলেছেন ১০৯ রানের ইনিংস।

শুক্রবার খুলনা টেস্টের চুতর্থ দিনে পাকিস্তানের বিপক্ষে প্রথমসেঞ্চুরিতে পৌঁছান তামিম। ৬৩ বলে পেয়েছেন হাফসেঞ্চুরি। এই সময়ে তার ব্যাটথেকে আসে ৭টি চার। তিন অঙ্কে যেতে খেলেন ১২৩ বল। এই সময়ে তার ব্যাট থেকেআসে আরও ১১ টি চার ও ৩টি ছক্কা। শুরু থেকেই চোখ ধাঁধানো সব শট খেলে দ্রুতচাপটা নিজেদের কাঁধ থেকে সরিয়ে নিয়েছেন তামিম। হুক-পুল-রিভার্স শট খেলেছেনসমান তালে। পাকিস্তানের বোলারদের শুরু থেকেই নাস্তানাবুদ করেছেন বাংলাদেশেরএই ওপেনার। জুনায়েদ খানকে পর পর ২ বলে ৪ মেরে সেঞ্চুরি পূর্ণ করেছেনতামিম।

গুরুত্বপূর্ণ সময়ে তামিমের সেঞ্চুরি পেল বাংলাদেশ। এটা তামিমেরক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি। ৬১ টেস্টে ৬ সেঞ্চুরি করে এতদিন সবার উপরেছিলেন মোহাম্মদ আশরাফুল। আশরাফুলের ৬১ টেস্ট লাগলেও তামিম এটা ছাড়িয়ে গেছেন৩৮তম টেস্ট খেলতে নেমেই।

২৯৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা স্বাগতিকরা ম্যাচ বাঁচাতেতাকিয়ে ছিল তামিমের ব্যাটের দিকে। হতাশ করেননি জিম্বাবুয়ের বিপক্ষে শেষদুটি টেস্টে সেঞ্চুরি করা ড্যাশিং এই ওপেনার। প্রথম ইনিংসে তার উইলো থেকে২৫ রানের বেশি বের হইনি। কিন্তু দ্বিতীয় ইনিংসে স্বরূপেই দেখা গেছে বাঁহাতিব্যাটসম্যানকে।

তামিমের ৭টি সেঞ্চুরির মধ্যে জিম্বাবুয়ে ও ইংল্যান্ডের বিপক্ষে ২টি করেসেঞ্চুরি রয়েছে। এ ছাড়া ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে একটিকরে সেঞ্চুরি করেছেন ড্যাশিং এই ওপেনার।

উল্লেখ্য, খুলনা টেস্টে পাকিস্তানের ইনিংসের ৩৫তম ওভারে চোট পেয়েছিলেনবাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। এক ওভার পর মাঠ ছাড়েন তিনি। বাকিসময়টুকু মাঠে দলকে নেতৃত্ব দিয়েছেন তামিম। সেই সঙ্গে ব্যাট হাতেও সামনেথেকে নেতৃত্ব দিচ্ছেন দলের সহ-অধিনায়ক তামিম।

জেআই