সাব্বির আর তাইজুল ইসলাম বাংলাদেশের আশা বাঁচিয়ে রাখলেন। আজ রোববার চতুর্থ দিনের খেলা শেষ হয়েছে। বাংলাদেশের সংগ্রহ ২৫৩। আগামীকাল সোমবার শেষ দিনের খেলা। বাংলাদেশের দরকার আর ৩৩ রান। হাতে উইকেট আছে ২টি।

সাব্বির রহমান ৫৯ এবং তাইজুল ইসলাম ১১ রান নিয়ে ক্রিজে আছেন। এছাড়া ব্যাটসম্যান বাকি আছেন শফিউল ইসলাম। তারা যদি শেষ বেলায় চমক দেখাতে পারেন, তা বাংলাদেশের জন্যই নয়, বিশ্বের জন্যই হবে একটা বড় ধরনের বিস্ময়। জয় পাওয়া এখনো সম্ভব বাংলাদেশের জন্য।

বিদায় নিয়েছেন তামিম ইকবাল (৯), ইমরুল কায়েস (৪৩), মুমিনুল হক (২৭), মাহমুদুল্লাহ (১৭), সাকিব আল হাসান (২৪), মুশফিকুর রহিম (৩৯), মেহেদি হাসান মিরাজ (১), কামরুল ইসলাম রাব্বি (০)।
এর আগে সকালে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৪০ রানেই অলআউট হয় ইংল্যান্ড। ফলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৮৬ রান।

সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড : ২৯৩ ও ২৪০
বাংলাদেশ : ২৪৮ ও ২৫৩/৮।


এআই