অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের আগ মুহূর্তে অস্ত্রোপচার করানো তামিম ইকবালকে বিশ্বমঞ্চে ধারাবাহিকভাবে জ্বলে উঠতে দেখা যায়নি। তবে টাইগারদের ড্যাশিং এ ওপেনার বিশ্বকাপের পর পাকিস্তান সিরিজে নিজের নামের প্রতি সুবিচার করেছেন। টেস্ট-ওয়ানডে-টি-টোয়েন্টিতে ছিলেন রানের মধ্যে।

অন্যতম ওপেনার তামিমের ওপর নির্ভর করে টাইগারদের টপঅর্ডারের ব্যাটিং লাইনআপ। নিমিষেই গুঁড়িয়ে দিতে পারেন বিশ্বের যে কোনো সেরা বোলারকে। তাই আসন্ন ভারত সিরিজে বামহাতি ওপেনার তামিমের কাছ থেকে সেরাটাই দেখতে চায় ক্রিকেটপ্রেমীরা।

এ মুহূর্তে তামিম নিজেকে আরো শানিয়ে নিচ্ছেন। কারণ সামনে রয়েছে ভারত সিরিজ।  রবিবার মিরপুর একাডেমি মাঠে ব্যাটিং অনুশীলন করেছেন তামিম।

আজ প্রায় দেড় ঘণ্টা নেটে ব্যাটিং অনুশীলন করতে দেখা যায় তাকে। নিজেকে ভারতের বিপক্ষে তাতিয়ে রাখার জন্য পেস তারকা রুবেল হোসেন ও স্পিনার জুবায়ের হোসেন লিখনের বলে অনুশীলন করেন তিনি।

জেআই