টাইমনিউজ বিডি টাইমনিউজ বিডি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • ভিডিও
  • আরও
ENAR
  1. প্রচ্ছদ প্রচ্ছদ
  2. খেলা

খেলা

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি

স্পোর্টস রিপোর্টার

কিছুদিন আগেই নিউজিল্যান্ড থেকে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ফিরেছে বাংলাদেশ। ৫০ ওভারের ক্রিকেটে বাংলাদেশকে হারিয়ে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে নিউজিল্যান্ড। এই ফরম্যাটের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়নি বাংলাদেশের। তবে টি-টোয়েন্টিতে হারলেও র‍্যাঙ্কিংয়ে একধাপ এগিয়েছে লাল-সবুজের দল।

কিছুদিন আগেই নিউজিল্যান্ড থেকে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ফিরেছে বাংলাদেশ। ৫০ ওভারের ক্রিকেটে বাংলাদেশকে হারিয়ে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে নিউজিল্যান্ড। এই ফরম্যাটের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়নি বাংলাদেশের। তবে টি-টোয়েন্টিতে হারলেও র‍্যাঙ্কিংয়ে একধাপ এগিয়েছে লাল-সবুজের দল।

গতকাল সোমবার র‍্যাঙ্কিংয়ে বার্ষিক হালনাগাদ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের তালিকায় বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে সরিয়ে এক নম্বর জায়গা দখল করেছে নিউজিল্যান্ড।

নতুন হালনাগাদে ২০১৭-১৮ মৌসুমের পারফরম্যান্স বিবেচনার বাইরে চলে গেছে। গত বছরের মে মাস থেকে দলগুলোর পারফরম্যান্স হিসেবে নেওয়া হয়েছে। বর্তমানে র‍্যাঙ্কিংয়ে ১২১ পয়েন্ট নিয়ে শীর্ষে নিউজিল্যান্ড। এক নম্বর থেকে চারে নেমে গেছে ইংল্যান্ড। দুই ধাপ এগিয়ে ১১৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠেছে অস্ট্রেলিয়া। একধাপ পিছিয়ে তিনে আছে ভারত। ১০৭ পয়েন্ট নিয়ে পাঁচে আছে দক্ষিণ আফ্রিকা। ছয় নম্বরে পাকিস্তান। ৯০ পয়েন্ট নিয়ে আগের মতো সাতেই আছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে টপকে আটে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। লঙ্কানরা নেমে গেছে নয় নম্বরে। আগের মতো দশে আছে আফগানিস্তান।

আগের মতোই টি-টোয়েন্টিতে শীর্ষে আছে ইংল্যান্ড। ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টিতেও উন্নতি হয়েছে নিউজিল্যান্ডের। দুই ধাপ এগিয়ে তিনে আছে কিউইরা। দুইয়ে আছে ভারত। চারে পাকিস্তান, পাঁচে অস্ট্রেলিয়া। ছয়ে দক্ষিণ আফ্রিকা, সাতে আফগানিস্তান, আটে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ১ রেটিং পয়েন্ট হারালেও এক ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠেছে বাংলাদেশ। দুই ধাপ পিছিয়ে দশ নম্বরে নেমে গেছে দুবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ। 

এমআর

Sidebar

এই সম্পর্কিত আরো খবর

বিশ্বকাপে বাংলাদেশ না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুল দায়ী

তদন্ত কমিটির প্রতিবেদন বিশ্বকাপে বাংলাদেশ না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুল দায়ী

ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার ঘটনায় তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেছে কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি। দীর্ঘ কয়েক মাসের তদন্ত শেষে মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদে প্রতিবেদন প্রকাশ করে তিন সদস্যের কমিটি। প্রতিবেদনে বলা হয়েছে, তৎকালীন সরকারের সিদ্ধান্ত এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের ভূমিকার কারণেই বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেয়নি।

খেলা

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

জিম্বাবুয়েতে মার্শের গড়ে ওঠার গল্প

সাদজা ও ছক্কাঝড় জিম্বাবুয়েতে মার্শের গড়ে ওঠার গল্প

হারারে স্পোর্টস ক্লাবের চেঞ্জিং রুমের ব্যালকনিতে জিম্বাবুয়ের একজন প্রবীণ ব্যক্তি ফারাই ‘হ্যাপি’ মাপোন্দেরার পাশে বসেছিলেন মিচেল মার্শ। মার্শের হাতে থাকা ফোনে ভিডিও কলে যুক্ত ছিলেন তার পরিবারের অনেকেই। তাদের মধ্যে ছিলেন তার বাবা জিওফ মার্শ। জিম্বাবুয়ের প্রধান কোচ হিসেবে জিওফের চাকরি মিচের ছোটবেলার গুরুত্বপূর্ণ তিনটি বছর মার্শ পরিবারকে হারারেতে নিয়ে এসেছিল।

খেলা

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে বিধ্বস্ত

উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে বিধ্বস্ত

এশিয়ান গেমসে নারী ফুটবলে উত্তর কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ঋতুপর্ণাদের ১০-০ গোলে হারিয়েছে শক্তিশালী উত্তর কোরিয়া।

খেলা

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

নিয়োগ-বদলি বাণিজ্য থেকে ১১ হাজার কোটি টাকা পাচার

আসিফ মাহমুদের নথি দুদকে নিয়োগ-বদলি বাণিজ্য থেকে ১১ হাজার কোটি টাকা পাচার

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্ব পালনকালীন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সম্পাদিত নিয়োগ, পদোন্নতি ও বদলি সংক্রান্ত নথিপত্র দুর্নীতি দমন কমিশনে (দুদক) পৌঁছেছে। নথিপত্র তলব করে দুদকের চিঠির প্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে এসব কাগজপত্র পাঠানো হয়, যা খতিয়ে দেখার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যাংক হিসাবও অনুসন্ধান করবে সংস্থাটি।

খেলা

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

মায়ামির জার্সিতে শত গোল থেকে এক ধাপ দূরে মেসি

মায়ামির জার্সিতে শত গোল থেকে এক ধাপ দূরে মেসি

ইন্টার মায়ামির হয়ে জাদুকরী এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে (এমএলএস) ন্যাশভিলের বিপক্ষে গোল করে ক্লাবটির হয়ে ১০০ গোলের খুব কাছে পৌঁছে গেছেন আর্জেন্টাইন তারকা।

খেলা

রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ সংবাদ

তারেক রহমানকে  দুই দফা আমন্ত্রণের একটি ছিল দ্বিপক্ষীয়

ভারত তারেক রহমানকে দুই দফা আমন্ত্রণের একটি ছিল দ্বিপক্ষীয়

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে যথাযথভাবে আমন্ত্রণ জানানো হয়নি—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য এবং অন্যটি বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্য।

আন্তর্জাতিক

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে ৩ দিনব্যাপী বৈশ্বিক সম্মেলন

এআই ও ব্যবসা রূপান্তর নিয়ে ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে ৩ দিনব্যাপী বৈশ্বিক সম্মেলন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ব্যবসা রূপান্তর নিয়ে আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর ভার্চুয়ালি অনুষ্ঠিত হতে চলেছে তিন দিনব্যাপী ‘এআইফোরবিটি গ্লোবাল সামিট ২০২৬’।

বিজ্ঞান ও প্রযুক্তি

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

২৪ ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গে পুলিশ সুপারকে বদলি

‘ইনশাআল্লাহ-জাযাকাল্লাহ’ বলায় ২৪ ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গে পুলিশ সুপারকে বদলি

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে ইনশাআল্লাহ বা জাযাকাল্লাহ’র মতো ইসলামী পরিভাষা ব্যবহার করার পর তৈরি হওয়া বিতর্কের জেরে বদলি করা হলো ২০২১ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইপিএস অফিসার বুশরা বানুকে। খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার পদ থেকে তাকে সরিয়ে রাজ্য সশস্ত্র পুলিশের চতুর্থ ব্যাটালিয়নের ডেপুটি কমান্ড্যান্ট পদে পাঠানো হয়েছে।

আন্তর্জাতিক

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

শিল্পাঞ্চলে স্বাভাবিক হচ্ছে গ্যাসের সরবরাহ

শিল্পাঞ্চলে স্বাভাবিক হচ্ছে গ্যাসের সরবরাহ

প্রধানমন্ত্রী তারেক রহমানের আশ্বাসের পর জাতীয় গ্যাস সঞ্চালন পাইপলাইনে সরবরাহ বাড়ায় শিল্প-কারখানায় গ্যাস সংকটের পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। ইতোমধ্যে চট্টগ্রাম অঞ্চলে গ্যাসের চাপ স্বাভাবিক হয়েছে। দেশের অন্যান্য শিল্পাঞ্চলেও ধীরে ধীরে সরবরাহ বাড়ছে। ব্যবসায়ী নেতারা আশা করছেন, বুধবারের (১৬ সেপ্টেম্বর) মধ্যে বেশির ভাগ শিল্পাঞ্চলে গ্যাসের চাপ স্বাভাবিক হয়ে আসবে।

অর্থনীতি

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

কিশোর গ্যাং লিডারকে কুপিয়ে ও গুলি করে হত্যা

কিশোর গ্যাং লিডারকে কুপিয়ে ও গুলি করে হত্যা

ঢাকার কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে মো. ফরহাদ হোসেন (২৫) নামে এক কিশোর গ্যাং লিডারকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে। নিহত ফরহাদ রাজধানীর রায়েরবাজার এলাকার কিশোর গ্যাং পাটালি গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন বলে জানা গেছে।

অপরাধ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

টাইমনিউজ বিডি টাইমনিউজ বিডি
  • EN
  • AR

সকল স্বত্ব সংরক্ষিত । © 2026 টাইমনিউজ বিডি