লিওনেল মেসি স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে যতটা উজ্জ্বল, আর্জেন্টিনার হয়ে ঠিক তার বিপরীত। যে কারণে আর্জেন্টিনায় মেসির সমালোচনা নৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে।
তবে বার্সেলোনা তারকা বলেছেন, তিনি সব সময়ই আর্জেন্টিনার হয়ে খেলতে চেয়েছেন এবং অতীতে জাতীয় দলের হয়ে তার ফর্মের সমালোচনায় তিনি কষ্ট পেয়েছেন বলে স্বীকার করেছেন।
আর্জেন্টিনার হয়ে খেলার সময় অতীতে তার কমিটমেন্ট নিয়ে সমালোচনা হওয়ায় নিজে খুবই কষ্ট পেয়েছেন বলে স্বীকার করলেন মেসি।
আর্জেন্টিনার হয়ে এ পর্যন্ত ৮৩ ম্যাচ খেলেছেন মেসি এবং ২০০৬ ও ২০১০ উভয় বিশ্ব কাপেই খেলেছেন তিনি। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ- ক্লাবের জন্য যতটা মরিয়া তিনি থাকেন ঠিক ততটা মরিয়া জাতীয় দলে তাকে দেখা যায় না।
তবে মেসি বলেছেন, আর্জেন্টিনার হয়ে তিনি তার সেরা খেলাটাই খেলেছেন এবং অতীতে মাতৃভূমিতে কিছুটা সমালোচনার কারণে নিজের ওপর প্রভাব পড়েছে বলে স্বীকার করেন তিনি।
মার্সা পত্রিকাকে তিনি বলেন, ‘সকল মন্তব্যই আমার মনে আছে : জাতীয় দলের হয়ে খেলতে আমি খুব বেশী আগ্রহী নই, যে কারণে আমি জাতীয় সঙ্গীত গাই না ও জাতীয় দলের জার্সির জন্য আমার কোন অনুভূতি নেইÑ দেশে এমন মন্তব্যে আমি বেশ কষ্ট পেয়েছি এবং অনেক আক্রমণই সঠিক নয়।’
‘আর্জেন্টিনা আমার দেশ, আমার পরিবার, আমার নিজকে উপস্থাপনের পথ। আমার দেশের মানুষকে খুশি করতে আমি আমার সকল রেকর্ড ভেঙ্গে দেব।’
বার্সেলোনা ক্যারিয়ার শুরুর প্রথম দিকেই স্পেনের হয়ে খেলার প্রস্তাব দেয়া সত্ত্বেও আর্জেন্টিনাকেই বেছে নিয়েছেন বলে ব্যাখ্যা দেন মেসি। তার মতে স্পেনের চেয়ে আর্জেন্টিনাকেই পছন্দ করেন তিনি।
মেসি আরো বলেন, ‘স্পেনের হয়ে খেলার জন্য অনানুষ্ঠানিকভাবে আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু সব সময়ই বলেছি আমি আমার নিজ দল আর্জেন্টিনার হয়ে খেলতে চাই। কারণ আমি আর্জেন্টিনাকে ভালোবাসি এবং আর্জেন্টাইন জার্সিকেই অনুভব করি।’
‘দলের প্রয়োজনে সব সময়ই আমাকে পাওয়া যাবে। কিছু খারাপ সময় ছাড়া আমাকে বাঁচিয়ে রাখার জন্য এবং সব কিছুর জন্যই আমি জাতীয় দলের কাছে কৃতজ্ঞ।' সূত্র: বাসস।
[b]ঢাকা, ৩ জুন (টাইমনিউজবিডি)// টিআই।[/b]
সমালোচনায় ‘ব্যথিত’ মেসি
লিওনেল মেসি স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে যতটা উজ্জ্বল, আর্জেন্টিনার হয়ে ঠিক তার বিপরীত। যে কারণে আর্জেন্টিনায় মেসির সমালোচনা নৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে। তবে বার্সেলোনা তারকা বলেছেন, তিনি সব সময়ই
শেষ মুহূর্তের গোলে হার এড়াল মেসির ইন্টার মিয়ামি
ম্যাচের শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছে লিওনেল মেসির ইন্টার মিয়ামি। বৃহস্পতিবার মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে এফসি সিনসিনাতির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে দলটি। ম্যাচের প্রথম ৬০ মিনিট ছিল গোলশূন্য। এরপর দুই দল চারটি গোল করে, যার তিনটিই এসেছে শেষ ১০ মিনিটে।
মেসির বিদায়ের পর বড় সুখবর পেল আর্জেন্টিনা
আবেগে ভরা একটি রাতের পর আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। মনুমেন্তালে বেনিনের বিপক্ষে দল জিতেছে ৩-০ গোলে।
সবাইকে কাঁদিয়ে হাসছেন মেসি, যা বললেন বিদায়ী বক্তব্যে
২১ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ‘দাড়ি’ বসালেন লিওনেল আন্দ্রেস মেসি। আর্জেন্টাইন মহাতারকা বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের হৃদয়ে যে আলোড়ন তুলেছিলেন তা বলাই বাহুল্য। ফলে কোটি পাগলপারা মানুষ তার এই বিদায়ী মুহূর্তে বুক ভাসাবেন তাও অনুমান করা কঠিন নয়। কাঁদছেন সতীর্থ, কোচ থেকে শুরু করে কাছ থেকে মেসিকে দেখা সকলেই। তবে হাসি-কান্নায় মিশ্রিত বিদায়ী বক্তব্যে তিনি নিজের সবটুকু উজাড় করে দেওয়া, জাতীয় দলের অর্জন ও ভবিষ্যৎ নিয়ে শঙ্কার কথাও জানালেন।
অশ্রু আর তৃপ্তির হাসিতে শেষ হলো মেসি অধ্যায়
গ্যালারিজুড়ে হাজারো কণ্ঠের গর্জন, চোখের কোণে জমে থাকা আবেগের জল আর ঠোঁটের কোণে এক চিলতে তৃপ্তির হাসি, এই তিনের ক্যানভাসেই যেন আঁকা হলো আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির শেষ কাব্য। দীর্ঘ ২১ বছরের এক রূপকথাভিত্তিক নীল-সাদা অধ্যায়ের পর্দা নামল বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে। বেনিনের বিপক্ষে এই ঐতিহাসিক ম্যাচে জয় কিংবা হারের হিসেবকে ছাপিয়ে ম্যাচের মূল গল্প হয়ে উঠেছিল কেবলই একজন 'লিওনেল আন্দ্রেস মেসি'।
বিদায়ী ম্যাচ খেলতে আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই আর্জেন্টিনার জার্সিতে বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে মাঠে নামতে পারেন লিওনেল মেসি। বাংলাদেশ সময় আগামী বুধবার ভোরে বেনিনের বিপক্ষে ম্যাচটিকে ঘিরেই এখন ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।














