স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কিন্তু এর আগে শর্ত জুড়ে দিয়েছেন চারবারের বর্ষসেরা ফুটবলার। স্বদেশী তারকা সার্জিও অ্যাগুয়েরাকে বার্সায় চান তিনি।
‘টিভি থ্রি'র এক প্রতিবেদনে জানানো হয়েছে, শুধু অ্যাগুয়েরাকেই দলে যাচ্ছেন না মেসি, সঙ্গে বার্সার বর্ষীয়ান গোলরক্ষক ম্যানুয়েল পিন্টোর চুক্তির নবায়নও চান তিনি। এছাড়া বার্ষিক ১৬.৫ মিলিয়ন পাউন্ড বেতন ও ৩ মিলিয়নের মতো বাৎসরিক বোনাস তো আছেই।
ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার অ্যাগুয়েরা বার্সায় আসলে সমস্যাটা হবে নেইমারের সঙ্গে। কারণ অ্যাগুয়েরাকে একাদশে জায়গা দিলে সুযোগ না পাওয়ার সম্ভাবনা রয়েছে নেইমারের। এছাড়া দলের তারকা অ্যালেক্সিস সানচেজ ও পেদ্রো রড্রিগেজ তো আছেই।
তবে অ্যাগুয়েরাকে দলে নেয়া হবে কি না তা এখনো স্পষ্ট নয়। অ্যাগুয়েরা বার্সায় আসতে চান কি না সেটাও রয়েছে ধোয়াশার মধ্যে।
উল্লেখ্য, মেসি যদি এবার বার্সার সঙ্গে চুক্তি নবায়ন করে তাহলে নয় বছরে এটি সপ্তম চুক্তি হবে।
ঢাকা, ৭ মে (টাইমনিউজবিডি) //জেডআই





