ঈদের আট দিনের ছুটি শেষে শনিবার ক্যাম্পে ফিরছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা। সকাল নয়টায় ক্রিকেটারদের মিরপুর স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্যে গত ২ জুলাই ক্যাম্প শুরু হয়। রোজার মধ্যে তিন সপ্তাহেরও বেশি সময় ক্যাম্প চলে।

শনিবার থেকে ক্যাম্প শুরু হয়ে চলবে ১১ আগস্ট পর্যন্ত। এর মাঝে আগামী ৭ ও ৯ আগস্ট দুটি প্র্যাকটিস ম্যাচ খেলবে টাইগাররা।

১৩ আগস্ট ঢাকা ছাড়বে বাংলাদেশ। সফরের ওয়ানডে সিরিজের জন্যে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নির্বাচক প্যানেল। তবে শনিবারের ক্যাম্পে প্রাথমিক স্কোয়াডে থাকা সকল ক্রিকেটারদের ডাকা হয়েছে।

ছয় মাসের নিষেধাজ্ঞায় থাকা সাকিব আল হাসানও জাতীয় দলের সঙ্গে অনুশীলন করবেন।

ঢাকা, ১ আগস্ট (টাইমনিউজবিডি.কম) //জেডআই