বিশ্বে ধনী ক্রীড়াবিদদের তালিকায় শীর্ষে রয়েছেন টেনিস তারকা রজার ফেদেরার ও গলফার টাইগার উডস। ফোর্বস ম্যাগাজিনের তথ্যমতে ৪৬ মিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সম্পদের মালিক তারা। তবে ১০ম স্থানে আছেন চারবারের বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি।

ধনী ক্রীড়াবিদদের তালিকায় টেনিসে তারকাদের অবস্থা রমরমা। ফেদেরার ছাড়াও শীর্ষ দশে আছেন রাশিয়ান টেনিসকন্যা মারিয়া শারাপোভা ও চায়নিজ টেনিস তারকা লি না। চার নম্বরে আছেন শারাপোভা ও আটে আছেন লি না।

শীর্ষ দশে টাইগার উডস ছাড়া আরো একজন গলফার রয়েছেন। ২৫ মিলিয়ন ডলারের সম্পদ নিয়ে তিন নম্বরে আছেন ফিল মিকেলসন।

দুই জন বাস্কেট বল খেলোয়াড় রয়েছেন শীর্ষ দশে। দ্বিতীয় স্থানে আছেন যুক্তরাষ্ট্রের তারকা লিব্রন জেমস ও সপ্তম স্থানে আছেন কোবি ব্রায়ান্ট।

বিশ্বে ফুটবল সবচেয়ে জনপ্রিয় খেলা হলেও মাত্র দুই জন রয়েছেন শীর্ষ ১০ জনের তালিকায়। নবম স্থানে আছেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আর ১০ম স্থানে আছেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

তবে একজন ক্রিকেটার রয়েছেন এই তালিকায়। পঞ্চম স্থানে আছেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর ষষ্ঠ স্থানে আছেন জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট।

শীর্ষে থাকা ফেদেরার রেকর্ড ১৭টি গ্রান্ড স্লাম শিরোপা জয় করেছেন। আর রেকর্ড সর্বোচ্চ ১৮টি বড় ধরনের গলফ শিরোপা অর্জনকারি জ্যাক নিকলাসের চেয়ে চারটি কম ১৪টি অর্জন করেছেন উডস।

ফোর্বসের তালিকা অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধনী ১০ ক্রীড়াবিদ:

১. রজার ফেদেরার (টেনিস) এবং টাইগার উডস (গলফ) : ৪৬ মিলিয়ন ডলার উভয়ে।

২. লিব্রন জেমস (বাস্কেট বল) : ২৭ মিলিয়ন ডলার

৩. ফিল মিকেলসন (গলফ) : ২৫ মিলিয়ন ডলার

৪. মারিয়া শারাপোভা (টেনিস) : ২৩ মিলিয়ন ডলার

৫. মহেন্দ্র সিং ধোনি (ক্রিকেট) : ২১ মিলিয়ন ডলার

৬. উসাইন বোল্ট (ট্র্যাক এন্ড ফিল্ড) : ২০ মিলিয়ন ডলার

৭. কোবি ব্রায়ান্ট (বাস্কেট বল) : ১৯ মিলিয়ন ডলার

৮. লি না (টেনিস) : ১৫ মিলিয়ন ডলার

৯. ক্রিস্টিয়ানো রোনাল্ডো (ফুটবল) : ১৩ মিলিয়ন ডলার

১০. লিওনেল মেসি (ফুটবল) : ১৩ মিলিয়ন ডলার

ঢাকা, ২৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই