বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালে উঠার লক্ষ্যে মাঠে লড়াই করছে স্বাগতিক বাংলাদেশ। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেমিফাইনালের ম্যাচে থাইল্যান্ড অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে বিকাল পাঁচটায় শুরু হয়েছে তাদের লড়াই।
খেলার ১০ মিনিট অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি।
ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন ও চ্যানেল নাইন।
গ্রুপ পর্বের ম্যাচে বাহরাইনকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল থাইল্যান্ড। দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে তারা।
বিপরীতে নিজেদের মাটিতে প্রথম ম্যাচে মালয়েশিয়া অনূর্ধ্ব-২৩ দলের কাছে ১-০ গোলে হারে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোরে হারিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিতে নাম লেখায় মামুনুলরা।
তবে শক্তির বিচার যা হোক, ফাইনালে খেলতে বদ্ধ পরিকর বাংলাদেশ। ম্যাচ শুরুর একদিন আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এমন কথা জানালেন স্বাগতিক অধিনায়ক মামুনুল ইসলাম।
জেডআই





