এল ক্লাসিকোতে বার্সেলোনা শুরুতে এগিয়ে গেলেও পেনাল্টি গোলে সমতায় ফিরেছে রিয়াল মাদ্রিদ।

শনিবার রাতে স্ট্যান্টিয়াগো বার্নব্যুতে শক্তিশালী দল মাঠে নামিয়েছে বার্সা কোচ এনরিক। মেসি, নেইমার আর সুয়ারেজকে নিয়ে সাজানো আক্রমণভাগ প্রতিহত করতে পারেনি রিয়াল মাদ্রিদের ডিফেন্ডাররা। খেলার ৪ মিনিটে সুয়ারেজের সহযোগিতায় গোল করে সফরকারীদেরকে এগিয়ে দেন ব্রাজিলীয় সুপার স্টার নেইমার।

কিন্তু বিরতিতে যাওয়ার আগেই সমতায় ফিরেছে রিয়াল। খেলার ৩৪ মিনিটে পিকের হ্যান্ডবলে পেনাল্টি পায় স্বাগতিকরা। সেখান থেকে গোল করতে ভুল করেননি ক্রিস্টিয়ানো রোনালদো।

ফলে ১-১ গোলে এগিয়ে চলছে স্প্যানিশ দুই ঘোড়ার লড়াই।

জেডআই