২০২২ হাংঝু এশিয়ান গেমস স্থগিত হয়েছে। তারই জেরে স্থগিত করা হয়েছে বাংলাদেশ দলের ক্যাম্পও। আজ থেকে ক্যাম্প স্থগিত রাখার জন্য চিঠি দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। গত মার্চে শুরু হয়েছিল অনুশীলন। বিওএ’র ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির সদস্য সচিব একে সরকার

গতকাল রোববার এক চিঠিতে বিভিন্ন ফেডারেশনকে গেমসের জন্য অনুশীলন স্থগিতের নির্দেশ দেন বলে জানা গেছে।

গেমস শুরুর নতুন তারিখ ঘোষণা করার পর বিওএ তখন প্রয়োজনীয় নির্দেশনা দেবে। তবে কমনওয়েলথ ও ইসলামিক সলিডারিটি গেমসের জন্য অনুশীলন চলবে। শুধু এশিয়াডের জন্য তায়কোয়ান্দোর ক্যাম্প স্থগিত হচ্ছে। এশিয়ান গেমস স্থগিত হলেও কমনওয়েলথ ও ইসলামিক সলিডারিটি গেমস অনুষ্ঠিত হবে। তাই এ দুই গেমসের জন্য বিভিন্ন ফেডারেশন অনুশীলন অব্যাহত রেখেছে।

এবিএস