লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম-এ রোববার অনুষ্ঠিত ফাইনালে আগে ব্যাট করে মাত্র ১২৯ রানেই গুটিয়ে যায় হায়দরাবাদ। জবাবে ১৫.২ ওভারে ৫ উইকেট হাতে রেখে লক্ষ্য ছুঁয়ে ফেলে পেশোয়ার।
বল হাতে বাংলাদেশের নাহিদ রানা ছিলেন অনবদ্য। ৪ ওভারে এক মেডেনসহ মাত্র ২২ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। ফাইনালে একটি মেডেন ওভার করে বিশেষ কীর্তিও গড়েন এই তরুণ পেসার।
অন্যদিকে অস্ট্রেলিয়ার অ্যারন হার্ডি ছিলেন ম্যাচসেরা পারফরমার। বল হাতে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৩৯ বলে অপরাজিত ৫৬ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।
হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন সাইম আইয়ুব। তবে দলের অন্য ব্যাটাররা সুবিধা করতে পারেননি।
রান তাড়া করতে নেমে শুরুতে চাপে পড়ে পেশোয়ার। দ্রুত ফিরে যান বাবর আজম, মোহাম্মাদ হারিস ও অন্যরা। তবে পরে অ্যারন হার্ডি ও আব্দুল সামাদ-এর ৮৫ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় দল।
শেষ পর্যন্ত হার্ডির দৃঢ় ইনিংসে সহজ জয় তুলে নেয় পেশোয়ার।
প্রথমবারের মতো পিএসএলে খেলতে এসে শিরোপা জয়ের স্বাদ পেলেন নাহিদ রানা। পুরো টুর্নামেন্টে ৫ ম্যাচে ৯ উইকেট নিয়ে দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।
এস