বিরাট কোহলির এক পাকিস্তানি ভক্ত নিজের বাড়ির ছাদে ভারতের পতাকা উড়িয়ে গ্রেফতার হয়েছিলেন। এবার ভারতে গিয়ে ভারতের প্রশংসা করায় উকিল নোটিশ পেলেন শহীদ আফ্রিদি। পাকিস্তান টি ২০ অধিনায়ককে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে।
রোববার কলকাতায় এক সংবাদ সম্মেলনে আফ্রিদি বলেছিলেন, পাকিস্তান থেকে ভারতে তারা বেশি ভালোবাসা পান। আফ্রিদির এ মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েছে পাকিস্তানের মানুষ। সেখানকার সংবাদমাধ্যমে তাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করা হচ্ছে। এটিকে দেখা হচ্ছে ‘অযাচিত ভারতপ্রেম’ হিসেবে।
জুডিশিয়াল অ্যাকটিভিজম প্যানেল নামের পাকিস্তানের লাহোরভিত্তিক একটি সংগঠন লিগ্যাল নোটিশ পাঠিয়েছে এই অলরাউন্ডারকে।
সংগঠনটির বক্তব্য, আফ্রিদির মন্তব্য পুরো পাকিস্তানের আবেগকে আহত করেছে। ১৫ দিনের মধ্যে আফ্রিদিকে এ ব্যাপারে জবাব দিতে বলা হয়েছে। তা না হলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে। পরামর্শ দেয়া হয়েছে, রাজনৈতিক মন্তব্য না দিয়ে আফ্রিদি যেন ক্রিকেটে মন দেন। দেশটির সাবেক ক্রিকেটাররা অবশ্য এটিকে নিয়ে এত মাতামাতি, শোরগোল করার পক্ষে নন।
তারা ভারতের প্রতি আফ্রিদির প্রশংসাসূচক মন্তব্যকে ভদ্রতা করে বলা কথার কথা হিসেবেই ধরে নিয়েছেন। তাছাড়া অধিনায়কের এ মন্তব্যকে ‘ইস্যু’ বানানো দলের জন্য নেতিবাচক প্রভাব বয়ে আনবে বলেও তাদের মত। অবশ্য সাবেকদের আরেকটি অংশ মনে করেন, আফ্রিদির বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত, কেন তিনি একথা বললেন। ওয়েবসাইট।
ওএফ





