দক্ষিণ কোরিয়ার ইনচেনে অনুষ্ঠিত এশিয়ান গেমসের ফুটবলে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। বৃহস্পতিবার উজবেকিস্তানের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে তারা।
এই ম্যাচে হারলেও দ্বিতীয় রাউন্ডে খেলার স্বপ্ন এখনও শেষ হয়ে যায়নি বাংলাদেশের। শেষ ম্যাচে হংকংকে হারাতে পারলে পরের রাউন্ডে খেলা নিশ্চিত হবে।
তবে বাংলাদেশের সঙ্গে ড্র করতে পারলেও দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে পারবে হংকং। প্রথম ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ড্র করেছিল হংকং। তবে দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ২-১ গোলে হারিয়েছে তারা।
বৃহস্পতিবারের ম্যাচে খেলার ১৩ মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ। শুদিভের গোলে এগিয়ে যায় উজবেকিস্তান। ২০ মিনিটে ব্যবধানকে দ্বিগুণ করেন তিনি।
খেলার ৩৩ মিনিটে রাশিদোভ তৃতীয় গোলটি করেন। কিন্তু বাংলাদেশ কোনো গোলই শোধ করতে পারেনি। ফলে ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে উজবেকিস্তান।
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





