ইংল্যান্ডের টপ অর্ডার ‘বাংলাদেশের চেয়ে খারাপ’ বলে মন্তব্য করেছে ব্রিটেনের দৈনিক টেলিগ্রাফ। লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪০৫ রানে হেরে যাওয়ার পর পত্রিকাটি এ মন্তব্য করে।
প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে এ পর্যন্ত ইংল্যান্ডের শীর্ষ তিন খেলোয়াড়ের গড় রান মাত্র ২৬.৮৬। যেখানে ভারতের হার ৮০.৬৬, অস্ট্রেলিয়ার ৬৮.৫০ এবং বাংলাদেশের ৫৮.৮৬।
‘অফিসিয়ালি চলতি বছরের সাতটি টেস্ট খেলায় ইংল্যান্ডের টপ অর্ডার বিশ্ব ক্রিকেটের মধ্যে সবচেয়ে খারাপ,’ টেলিগ্রাফে লিখেছেন জনাথন লিউ।
অন্যদিকে ইয়ান বোথাম মিরর পত্রিকায় লিখেছেন, ইংল্যান্ডের পারফরম্যান্স ‘বিব্রতকর’ এবং ‘আমি মনে করি লজ্জায় তাদের মুখ রক্তিম হওয়া উচিত’।
বোথাম পরামর্শ দিয়েছেন যে বার্মিংহামে যাওয়ার আগেই ইংল্যান্ডের ব্যাটিং লাইন-আপে পরিবর্তন আনতে হবে।
ইআর





