ব্রিসবেনে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে ইংল্যান্ড।

রবিবার (২৬ নভেম্বর) টেস্টের চতুর্থ দিন লাঞ্চ বিরতিতে যাবার আগে অজিদের বোলিং তোপে ৫ উইকেটে ১১৯ রান করেছে সফরকারীরা। মঈন আলী ২৬ ও বারিসটো ১ রানে ক্রিজে রয়েছেন। এই ১১৯ রানের সুবাদে ৯৩ রানের লিড পেয়েছে ইংল্যান্ড।

এর আগে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) অস্ট্রেলিয়ার ব্রিসবেনে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। প্রথম ইনিংসে ইংল্যান্ডের দেয়া ৩০২ রানের জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক স্মিথের দুর্দান্ত এক সেঞ্চুরিতে ৩২৮ রান করে ২৬ রানের লিড পায় অস্ট্রেলিয়া।

২৬ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে শুরু থেকেই সফরকারীদের ধারাবাহিকভাবে উইকেট পড়তে থাকে। প্রথম উইকেটের পতন ঘটে মাত্র ১১ রানে। এরপর ১৭ রানে দ্বিতীয়, ৬২ রানে তৃতীয়, ৭৪ রানে চতুর্থ ও ১১৩ রানে পঞ্চম উইকেটের পতন ঘটে।

দলের পক্ষে হ্যাজেল উড সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন। এছাড়া নাথান লায়ন নিয়েছেন ২টি উইকেট।

ইংল্যান্ড : কুক, স্টন ম্যান, ভিনসি, রুট, ম্যালান, আলী, ব্রিসটও, ওকস,ব্রড,বল, অ্যান্ডারসন,

অস্ট্রেলিয়া : ডেভিড ওয়ার্নার, ব্রাংক্রাফট, খাজা, স্মিথ, হ্যান্ডসকম্ব, মার্শ, পেইনি, স্ট্রাক, কামিন্স, হ্যাজেলউড, নাথান লায়ন।