২০১৪ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালটি সবেচেয়ে বেশি গোলের ম্যাচে পরিণত হয়েছে। ব্রাজিল ও জার্মানির মধ্যকার এই ম্যাচে মোট আট গোল হয়েছে। যা টুর্নামেন্টের সবচেয়ে বেশি গোলের ম্যাচ।

মঙ্গলবার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল জার্মানি ও ব্রাজিল। ৭-১ গোলে স্বাগতিকদেরকে হারিয়ে শিরোপার দরজায় পা রেখেছে ইউরোপের দেশটি। জার্মানির দুর্দান্ত পার্ফরম্যান্সে টুর্নামেন্টের সবচেয়ে বেশি গোলের ম্যাচে পরিণত হয়েছে এই লড়াইটি।

এর আগে সবচেয়ে বেশি গোল হয়েছিল ফ্রান্স ও সুইজারল্যান্ডের ম্যাচে। গ্রুপ পর্বের ওই ম্যাচে পাঁচটি গোল করেছিল ফ্রান্স। আর দুটি গোল করেছিল সুইজারল্যান্ড।

ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই