টেস্টের পর ওয়ানডে সিরিজেও জয়রথ চলছে বাংলাদেশের। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুটি ম্যাচেই বড় ব্যবধানে জয় পেয়েছে টাইগাররা। এবার তৃতীয় ম্যাচ খেলতে আগামী বুধবার মাঠে নামবে তারা।
প্রথম ম্যাচ দুটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। সিরিজের বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।
২৬ নভেন্বর বুধবার তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে বেলা সাড়ে ১২টায়। সিরিজের বাকি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর ও ১ ডিসেম্বর।
জেডআই





