১.৬ মিলিয়ন ইউরো পাওনা কর শোধ করলেন রিয়াল মাদ্রিদ ও স্প্যানিশ গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। কাতালান পত্রিকা লা ভানগার্ডিয়া এই তথ্য জানিয়েছে।
স্প্যানিশ দলের বিশ্বকাপ ও ইউরো মিশনের নায়ক ক্যাসিয়াস গত অর্থ-বছরের তার কর পরিশোধের নিয়মানুযায়ী এই পাওনা শোধ করেছেন এবং ভবিষ্যতে এই ধরনের বিষয় আর হবে না বলেই প্রতিশ্রুতি করেছেন।
ক্যাসিয়াসের অর্থ বিষয়ক উপদেষ্টা জানিয়েছেন, কর কর্তৃপক্ষের এক অডিটে ক্যাসিয়াসের এই পাওনা ধরা পড়েছে। কিন্তু একইসাথে সেখানে বলা হয়েছে ধারণা করা হচ্ছে ক্যাসিয়াস স্বদিচ্ছায় এমন ভুল করেননি। এই কর পরিশোধ করার পরে সব কিছু সমাধান হয়ে গেছে।
কর কর্তপক্ষ ক্যাসিয়াস ছাড়াও স্প্যানিশ জাতীয় দল ও অ্যাথলেটিকো মাদ্রিদের বর্তমান স্ট্রাইকার ডেভিড ভিয়া এবং রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার জাবি আলোনসোর ব্যাপারেও অডিট করেছে।
এর আগে পাঁচ মিলিয়ন ইউরো কর ফাঁকির অভিযোগে বার্সেলোনার আর্জেন্টাইন স্ট্রাইকার লিওনেল মেসিকে গত বছরের সেপ্টেম্বরে তার বাবার সাথে আদালতে পর্যন্ত যেতে হয়েছিল।
ঢাকা, ৭ মে (টাইমনিউজবিডি) //জেডআই